বিশ্বকাপের পরিবর্তীত সূচিতে খেলতে রাজি হয়েছে পাকিস্তান

কয়েক দিন আগেই ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেছিলো আইসিসি। সূচিতে ১৫ অক্টোবর পাকিস্তান-ভারত অনুষ্ঠিত হওয়ার কথাছিলো। কিন্তু  সেই দিন ভারতীদের নবরাত্রী উৎসব থাকায় নিরাপত্তা সংকটের কারণে সূচি পরির্বতন করে ১৪ অক্টোবর অনুষ্ঠিত করার প্রস্তাব দেয় বিসিসিআই। বিসিসিআইয়ে এই পরিবর্তীত সূচি মেনে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থাটি পাকিস্তানের সাথে যোগাযোগ করে জানিয়েছিল যে, সময়সূচিতে পরিবর্তন করা দরকার। সূত্রের মতে, পিসিবি আইসিসির প্রস্তাবে রাজি হয়েছে।

নতুন সময়সূচির সাথে সামঞ্জস্য রেখে ম্যাচের ভেন্যু বদলানো হবে না, শুধু তারিখ পরিবর্তন করা হয়েছে। আইসিসি শিগগিরই আপডেট সূচি ঘোষণা করবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রসঙ্গত, নিরাপত্তা ইস্যুর জন্য বাবর-কোহলিদের বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচটি ১৫ অক্টোবরের বদলে ১৪ অক্টোবর হবে। তবে শুধু এই ম্যাচের নয়, আরও কিছু ম্যাচের দিন বদল আসতে পারে। বাবর-রিজওয়ানদের অন্তত দুটি ম্যাচের দিন বদলেছে। তবে ভারতীয় বোর্ড বা আইসিসির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি।

১৫ অক্টোবর নবরাত্রি উৎসবের কারণে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করা কঠিন হতো বলে জানানো হয়েছিল এর আগে। আহমদাবাদে বড় করে এই উৎসব পালন করা হয়। সেই কারণে ওই দিন ভারত-পাকিস্তান ম্যাচ হলে নিরাপত্তার সমস্যা হতে পারতো। এ ছাড়া পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ হওয়ার কথা ছিল ১২ অক্টোবর। সেই ম্যাচের দিন বদল হয়েছে। পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ হবে ১০ অক্টোবর।

এই ম্যাচের দিন বদলের কারণও ভারত-পাকিস্তান ম্যাচের সূচি বদলে যাওয়ায়। কেননা ১২ অক্টোবর হায়দরাবাদে খেলে, ১৪ অক্টোবর আহমদাবাদে ভারতের বিপক্ষে খেলতে নামা পাকিস্তানের জন্য কঠিন হতে পারতো। সেই কারণে ১০ অক্টোবর খেলে নিতে চাইছে পাকিস্তান। এর ফলে তিন দিন বিশ্রামের সময় পাবেন বাবররা।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

 

Walton Ads