মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল, পিএসজির জয়

আগের দুই প্রস্তুতিতে হেরে যায় পিএসজি। এবার ভুল করেনি দলটি। ম্যাচ জিতেই মাঠ ছেড়েছে। বৃহস্পতিবার বিকেলে জেওনবুক মটরসকে তারা হারিয়েছে।

ইনজুরি থেকে লম্বা সময় পর ফিরে এই ম্যাচে জোড়া গোল করেছেন নেইমার দ্য সিলভা জুনিয়র। তার জোড়া গোলে ভর করেই ৩-০ ব্যবধানে জিতেছে পিএসজি। ম্যাচের ৪০ ও ৮৩ মিনিটে জোড়া গোল করেন নেইমার। ৮৮ মিনিটে অপর গোলটি করেন মার্কো আসেনসিও।

মৌসুম পূর্ব প্রথম প্রস্তুতি ম্যাচে পিএসজি ২-০ গোলে হারায় লে হার্ভে এসিকে। এরপর দ্বিতীয় ম্যাচে আল-নাসরের সঙ্গে গোলশূন্য ড্র করে। তৃতীয় ম্যাচে সেরেজো ওসাকার কাছে হেরে যায় ৩-২ গোলে। চতুর্থ ম্যাচে ইন্টার মিলান তাদের হারায় ২-১ গোলে। অবশেষে আজ নেইমারের জোড়া গোলে শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেল প্যারিসিয়ানরা।

জাপান থেকে পিএসজি শিবির এরপর ফিরে যাবে ফ্রান্সে। প্রস্তুতি নিতে শুরু করবে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচের জন্য। আগামী ১২ আগস্ট দিবাগত রাতে লঁরিয়েন্টের বিপক্ষে লিগের প্রথম ম্যাচে মাঠে নামবে লুইস এনরিকের শিষ্যরা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  
 
এনবিএস/ওডে/সি

Walton Ads