ভারত সরকারকে ১১৫৯ কোটি রুপি আয়কর জমা দিলো বিসিসিআই

আইসিসির অধীনে ক্রিকেট খেলুড়ে দেশ গুলোর মধ্যে সবচেয়ে বেশি আয় করে থাকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইসিসি আয়ের সর্বোচ্চ ৩৮.৫% ভাগ পেয়ে থাকে বিসিবিআই। এছাড়াও বিভিন্ন উৎস থেকে প্রতিবছরে বিপুল পরিমাণ অর্থ আয় করে থাকে তারা। ২০২১-২২ অর্থবছরে  রোহিত-কোহলিদের বোর্ডের আয় ৭৬০৬ কোটি রুপি। এতে ভারত সরকারকে ১১৫৯ কোটি রুপি কর দিয়েছে ক্রিকেট বোর্ড। এত্য নিশ্চিত করেছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।

এর আগে ২০২০-২১ অর্থবছরে বিসিসিআই আয়কর বাবদ জমা দিয়েছিলো ৮৪৪ কোটি ৯২ লক্ষ রুপি। যা তার আগের বারের থেকে কম ছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড ২০২১-২২ অর্থবছরে ১১৫৯ কোটি রুপি আয়কর জমা করেছে। যা গত বারের থেকে ৩৭ শতাংশ বেশি।

এছাড়া গত পাঁচ বছরে ভারতীয় ক্রিকেট বোর্ডের আয় ব্যয়ের হিসাবে দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী। তিনি বলেন, ২০২০-২১ অর্থবছরে বিসিসিআই আয়কর বাবদ জমা দিয়েছিলো ৮৪৪ কোটি ৯২ লক্ষ রুপি। যা তার আগের বারের থেকে কম ছিলো। ২০১৯-২০ অর্থবছরে বোর্ড জমা দিয়েছিল ৮৮২ কোটি ২৯ লক্ষ রুপি। ২০১৮-১৯ অর্থবছরে ৮১৫ কোটি ৮ লক্ষ রুপি জমা দিয়েছিলো বোর্ড। ২০১৭-১৮ অর্থবছরে বোর্ড আয়কর বাবদ জমা দিয়েছিলো ৫৯৬ কোটি ৬৩ লক্ষ রুপি।

তিনি আরো বলেন, ২০২১-২২ অর্থবছরে ভারতীয় ক্রিকেট বোর্ডের আয় ৭,৬০৬ কোটি রুপি আয় করে। খরচ করে ৩,০৬৪ কোটি রুপি। তার আগের অর্থবর্ষে বোর্ডের আয় ছিলো ৪,৭৩৫ কোটি রুপি। খরচ করেছিলো ৩,০৮০ কোটি রুপি।

ভারতীয় ক্রিকেট বোর্ডের আয় এতটা বেড়ে যাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে আইপিএলের। কোটিপতি লিগের সম্প্রচারস্বত্ব বিক্রি করে বিপুল রূপি রোজগার করেছে বোর্ড। টিভি এবং মোবাইলের সম্প্রচারস্বত্ব এখন দু’টি আলাদা সংস্থার হাতে। পাঁচ বছরের জন্য সেই স্বত্ব বিক্রি হয় ৪৪,০৭৫ কোটি রুপিতে। এর মধ্যে টিভির সম্প্রচারস্বত্ব বিক্রি হয় ২৩,৫৭৫ কোটি রুপিতে। মোবাইলের স্বত্ব বিক্রি হয় ২০,৫০০ কোটি রুপিতে। এই সবই পাঁচ বছরের জন্য। যদিও এই হিসাব ২০২১-২২ সালের অর্থবর্ষের নয়। সে ক্ষেত্রে ২০২২-২৩ অর্থবর্ষে ভারতীয় বোর্ডের আয় আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি

Walton Ads