নেইমারকে ধারে নিতে চায় বার্সা
লিওনেল মেসি প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছাড়ার পর গুঞ্জন ওঠে নেইমারের প্যারিস ছাড়া নিয়ে। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে মুখে কুলুপ এঁটে রেখেছেন ব্রাজিলিয়ান এই তারকা। তবে নেইমারের এই প্যারিস ছাড়ার গুঞ্জনের ধোয়া উড়তে দেখে সেখানে হাত বাড়িয়েছে বার্সেলোনা। গুঞ্জন সত্য করতে রীতিমতো উঠেপড়ে লেগেছে কাতালানরা।
আপাত দৃষ্টিতে নেইমারকে দলে ভেড়ানোর মতো আর্থিক অবস্থা বার্সেলোনার নেই। আর সে কারণে আগামী গ্রীষ্মের দলবদল মৌসুমে ধারে নেইমারকে শিবিরে নিতে চায় কাতালানরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়।
দ্য ইন্ডিপেনডেন্টের রিপোর্ট অনুযায়ী, নেইমারকে পিএসজি জানিয়ে দিয়েছে মৌসুম শেষ হওয়ার আগেই তিনি ক্লাব ছাড়তে পারেন। যদিও তারকা এই ফুটবলারকে দলে টানতে পিএসজিকে দিতে হবে ৬০ কোটি পাউন্ড। এদিকে বার্সেলোনা চায় তাকে আপাতত ধারে দলে ভেড়াতে। আর সে কারণেই আর্থিক দিকটি নিয়ে এখনও দুই ক্লাবের ভেতর আলোচনা চলছে।
কাতালানরা প্রথমে নেইমারকে লোনে দলে নিতে চাইছে। এরপর তাকে পাকাপাকিভাবে দলে নেওয়ার জন্যও রাজি তারা। প্রতিবেদনের তথ্য অনুযায়ী ইতোমধ্যেই বার্সার পক্ষ থেকে পিএসজির কাছে নেইমারকে দলে নিতে ৫২ কোটি পাউন্ড প্রস্তাব দেওয়া হয়েছে।
এদিকে দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে নেইমার নিজেও বার্সেলোনাতে খেলতেই অনেক বেশি আগ্রহী। নেইমারের ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে তারা জানায় গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খোলার আগেই নেইমার নিজেও স্পেনে যাওয়ার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছিলেন।
কিন্তু ক্লাব কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে একমাত্র বাগড়া দিতে পারেন কোচ জাভি হার্নান্দেজ। নেইমারকে দলে ভেড়াতে একদমই রাজি নন তিনি। গত জুনেই তিনি এক সংবাদসম্মেলনে বলেছিলেনআস৯ন্ন দলবদলের মৌসুমে নতুন খেলোয়াড় দলে ভেড়ানোর বিষয়ে তার পরিকল্পনাতে নেই নেইমার। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি