সব সময় দল ঘোষণার পর মুখ লুকিয়ে সাংবাদিকদের কাছ থেকে চলে যাওয়ার চেষ্টা করেন নান্নু-বাশাররা
আগামী ৩০ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের মেগা আসর। এই আসর কেন্দ্র করে ১৭ সদস্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার মিরপুরের হোম অব ক্রিকেটে সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের নাম প্রকাশ করেন বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার দুই সহযোগী আব্দুর রাজ্জাক এবং হাবিবুল বাশার সুমন।
এদিন দল ঘোষণার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে বেশ কয়েকবার সংবাদ সম্মেলন ছেড়ে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ান নান্নু। সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর যেন জানা নেই, সাংবাদিক সম্মেলন শেষ করে পালাতে পারলে রক্ষা পান তিনি।
তবে দল ঘোষণাটা যখন বিসিবির তখন চমক থাকবে না তাই কখনো হয়। ছয় দলের এশিয়া কাপের আসরে অন্য দল গুলোর বোলিং লাইনে শাহিন আফ্রিদি, নাসিম শাহ, শামি, সিরাজদের মতো গতিদানব বোলারদের নাম রয়েছে সেই আসরেই নান্নুর নির্বাচক প্যানেল ওপেনিং অভিষক করাতে চলেছে তরুণ ব্যাটার তানজিদ হাসান তামিমকে।
বাংলাদেশ ক্রিকেটে নতুন কোনো আসর হোক বা কোনো সিরিজ নতুন খেলোয়াড়ের অভিষেক হবে, এটা এখন অভ্যাসে পরিণত করেছে একযুগ ধরে বিসিবির নির্বাচক প্যানেলে থাকা নান্নু-বাশাররা। বিশে^র সফল দল গুলো সেখানে অভিজ্ঞ দল তৈরিতে ব্যস্ত হয়ে পড়ে।
পারফরম না করে আফিফ-মাহেদীকে দলে নিলেও রিয়াদকে কোন যুক্তিতে বাদ দেওয়া হলে এমন প্রশ্নে জবাবে নান্নু বলেন, টিম ম্যানেজার, কোচ এবং অধিনায়কের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিয়াদের বিষয়ে পাল্টা প্রশ্ন করলে বার বার এড়িয়ে যান তিনি।
বাংলাদেশ ক্রিকেটের দল নির্বাচন আসলে কোন প্রক্রিয়ায় হয় এই প্রশ্নের সঠিক উত্তর জানা নেই একযুগ ধরে দেশের ক্রিকেটকে শাসন করা বিসিবি কাছে। ঘরোয়া লিগের পরফরম্যান্স যদি নাঈমকে জাতীয় দলে জায়গা দেয়, তবে বিজয়ের জন্য কেনো জাতীয় দলের দরজা বন্ধ এই প্রশ্নের উত্তর নেই নান্নুদের কাছেও। তাই বার বার মুখ লুকিয়ে সাংবাদিকদের থেকে পালাতে চেষ্টা করে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি