বিশ্বকাপের আগে স্টোকসকে ওয়ানডেতে ফেরাতে চায় ইংল্যান্ড
ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজকে সামনে রেখে অবসর ভেঙ্গে দলে ফিরেছিলেন স্পিন অলরাউন্ডার মঈন আলী। এর আগে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০১৯ বিশ্বকাপ জয়ের নায়ক বেন স্টোকস। দরজায় কড়া নাড়ছে আরো একটি বিশ্বকাপ আসর। তার আগেই স্টোকসকে দলে ফেরাতে চায় ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক জস বাটলার। এমন ইঙ্গিত দিয়ে দলের প্রধান কোচ ম্যাথু মট।
কোচ মট জানান, স্টোকসের সঙ্গে আলোচনা করবেন অধিনায়ক বাটলার। স্টোকস বোলিং না করলেও, বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেই তাকে দলে চান।
তিনি আরো বলেন, সম্ভবত এই যোগাযোগের নেতৃত্ব দেবেন বাটলার। কিন্তু বেনের সঙ্গে আমাদের সবারই সরাসরি কথা হয়। আমরা দেখবো সে আগ্রহী কিনা। সে কি করবে এ ব্যাপারে এখনও স্পষ্ট কোন ধারণা আমাদের নেই। আমরা এখনও আশাবাদী। আমি সবসময় বলেছি, তার বোলিং আমাদের জন্য বোনাস। তবে শুধুমাত্র ব্যাট হাতে কিংবা মাঠে সে কি করতে পারে সেটা লক্ষ্য করুণ।
ইংল্যান্ডের হয়ে ১০৫ ওয়ানডেতে ৩টি সেঞ্চুরি ও ২১টি হাফ-সেঞ্চুরিতে ২৯২৪ রান করেছেন স্টোকস। বল হাতে ৭৪টি উইকেট নেন তিনি। অ্যাশেজে ব্যাট হাতে দারুন ছন্দে ছিলেন স্টোকস। পাঁচ টেস্টে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ৪০৫ রান করেন এই বাঁ-হাতি ব্যাটার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ২-২এ ড্রর পেছনে বড় অবদান ছিলো স্টোকসের।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি