রিয়াদ যোগ্যতা দিয়ে আবারো দলে ফিরবে: সুজন

চলতি বছরের মার্চে ইংল্যান্ড সিরিজের পর ক্রিকেট থেকে বিশ্রামে পাঠানো মাহমুদুউল্লাহ রিয়াদকে আনুষ্ঠানিকভাবে বাদ দেয়া হয় এশিয়া কাপের দল থেকে। টেস্ট থেকে অবসর নেওয়ার পর শুধুমাত্র ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে আসা রিয়াদ শুরুতে কাটা পরেন টি-টোয়েন্টি দল থেকে। এরপর ওয়ানডে দল থেকে বিশ্রাম ও পরে বাদ যান তিনি। আর সে কারণেই রিয়াদের ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তির সম্ভাবনা দেখা দেয়।

তবে এখনই রিয়াদের শেষ দেখছেন না জাতীয় দলের সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন। ভেঙে না পরে স্পোর্টসম্যান স্পিরিট ধরে রাখার পরামর্শ দিয়েছেন তিনি। সুজনের মতে মাহমুদউল্লাহের সামনে ফেরার সুযোগ আসতেও পারে। কেননা এখনও তিনি বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার। 

সুজন বলেন, আমি এটা এখনই বলব না যে ওর শেষটা দেখছি। স্টিল রিয়াদ একজন গুড ফাইটার। আমি মনে করি টিম কম্বিনেশন বা যে কারণেই বাদ পড়ুক না কেন তাতে ভেঙে পড়ার কিছু নেই। এটা সত্যি কথা রিয়াদের বয়সও হচ্ছে। আমি এখনও বিশ্বাস করি রিয়াদ যেভাবে ফাইট করে চেষ্টা করে, তাতে শেষ হয়ে গেছে বলাটা ঠিক হবে না। সুযোগ আবার আসতেও পারে। রিয়াদ এখনো বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার। সুতরাং আমার মনে হয় রিয়াদ এখনও সেই স্পোর্টসম্যান স্পিরিটটাই রাখবে।

তিনি আরো বলেন, নিজের সাথে লড়াই করবে এবং নিজের সাথে লড়াই করাটাই সবচেয়ে বড় লড়াই হবে। আমার মনে হয় ইটস টু আর্লি টু সে রিয়াদ শেষ হয়ে গেছে। অয়ান্স ইউ আর এ ক্রিকেটার, ইউ আর এ ক্রিকেটার। রিয়াদ যতক্ষণ না পর্যন্ত বলছে ও শেষ করছে, ততক্ষণ পর্যন্ত পাইপলাইনে সে অবশ্যই থাকবে। 

রিয়াদ বাংলাদেশে খেলার মতো যোগ্যতা অবশ্যই রাখে। কারো পরিবর্তে না, নিজের যোগ্যতাতেই মাহমুদউল্লাহ ফিরবেন দলে বইলে আশাবাদ ব্যক্ত করেন জাতীয় দলের সাবেক এই টেকনিক্যাল ডিরেক্টর। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads