আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন ওয়াহাব রিয়াজ

 ক্রিকেট বিশ্বে একসময় পেস বোলার হিসেবে রাজত্ব করেছেন ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, জুনায়েদ খানদের মতো তারকা ক্রিকেটাররা। এরপরই এসেছেন মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজদের মতো গতিদানবরা। এখন রাজত্ব করেছেন হারিস রাউফ, নাসিম শাহ ও শাহীন আফ্রিদির মতো তারকা বোলাররা। এজন্য পাকিস্তানকে বলা হয় পেস বোলারদের কারখানা। তবে আন্তজার্তিক ক্রিকেটকে বিদায় বললেন ওয়াহাব রিয়াজ।

আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ তাকে দেখা গেছে ২০২০ সালের ডিসেম্বরে। এরপর জাতীয় দলে না থাকলেও অবসরের ঘোষণা দেননি ওয়াহাব রিয়াজ। অবশেষে ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় বললেন পাকিস্তানের বাঁহাতি এই পেসার। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন তিনি।

একটা সময় জাতীয় দলে নিয়মিতই ছিলেন ওয়াহাব। পাকিস্তানের হয়ে ২৭টি টেস্ট, ৯১ ওয়ানডে আর ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই পেসার। টেস্টে তার নামের পাশে ৮৩ উইকেট। ওয়ানডেতে ১২০ এবং টি-টোয়েন্টিতে ৩৪ উইকেটের মালিক ওয়াহাব। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও পিএসএলের সবশেষ মৌসুমে পেশোয়ার জালমির হয়ে খেলতে দেখা গেছে ওয়াহাবকে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের ঘোষণা দিয়ে ওয়াহাব বলেন, আমি গত দুই বছর ধরেই অবসরের বিষয়টি নিয়ে কথা বলছি। তবে আমার লক্ষ্য ২০২৩ সালেই ক্রিকেট ছাড়ার। আমি মনে করি দেশ এবং জাতীয় দলের হয়ে খেলা ছাড়ার বিষয়ে এখনই সবচেয়ে বেশি নির্ভার বোধ করছি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads