বাবা হতে চলেছেন নাজমুল হাসান শান্ত
২০২০ সালে দ্বিতীয় অধ্যায় শুরু করেছিলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। নিজ জেলা রাজশাহীর মেয়ে সাবরিন সুলতানা রত্নার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। এবার তাদের কোলজুড়ে আসছে নতুন অতিথি। এবার বাবা হতে যাচ্ছেন এই বা হাতি ব্যাটার ।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে বেবি শাওয়ারের কিছু ছবি ভেসে বেড়াতে দেখা যায়। ছবিতে শান্ত-রত্না জুটির পাশাপাশি দেখা যায় জাতীয় দলের আরও কয়েকজন ক্রিকেটারের স্ত্রীকেও। যার মধ্যে ছিলেন তাইজুল, মিরাজ, সাদমান ও আফিফ পত্নীরা।
২০২০ সালের ১১ জুলাই দীর্ঘদিনের সম্পর্ককে বাস্তবে রূপদান করেন নাজমুল হোসেন শান্ত-সাবরিন রত্না জুটি। শান্তর সঙ্গে আগে থেকে পরিচয় থাকা রত্না সে সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। বিয়ের পর শেষ করেছেন পড়াশোনার বাকি পাঠ।
এদিকে, এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন টাইগার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় নিলে বড় মঞ্চে বাংলাদেশের ব্যাটিংয়ে বড় নির্ভরতা হতে পারেন তিনি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি