দুবাইয়ে সাকিবকে দেখে ভক্তদের স্লোগান, বিশ্বকাপে রিয়াদকে দেখতে চায়

কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টির পর শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগ শেষ করেছে টাইগারদের তিন ফরমেটের অধিনায়ক সাকিব আল হাসান। লঙ্কান লিগ শেষে রোববার দুবাইতে স্বর্ণের দোকান উদ্বোধন করতে গিয়েছিলেন সাকিব। তার সঙ্গী হিসেবে ছিলেন বাংলাদেশের আরেক তারকা ব্যাটার আফরাফুল ইসলাম।

দুবাইয়ের বিখ্যাত সোনার বাজার  গোল্ড সুকে’ সোনার কারবারি প্রতিষ্ঠান এনআরআই জুয়েলারির হোলসেল কার্যালয় উদ্বোধন করেন এই দুই বাংলাদেশি তারকা ক্রিকেটার। এনআরআই জুয়েলারির মালিক তিন দুবাইপ্রবাসী বাংলাদেশি নজরুল, রাসেল ও ইব্রাহিম। তাঁদের নামের আদ্যক্ষর দিয়েই প্রতিষ্ঠানের নাম এনআরআই।

আমিরাত ও বাংলাদেশের সংস্কৃতির প্রদর্শনী দিয়ে সাজানো উদ্বোধনী অনুষ্ঠানে সাকিব বলেন, এনআরআই জুয়েলারিকে ধন্যবাদ। তাদের কারণেই এখানে আসা এবং আপনাদের সঙ্গে দেখা হলো। তারা যে রকম সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমি আশা করবো, আপনারও একই কাজ করবেন, যেন আমরা একসঙ্গে মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি।

২৬ আগস্ট শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে টাইগার অধিনায়ক, সামনে আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপ। আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা ভালো খেলতে পারি।

এর আগে অনুষ্ঠান শুরুর সময় সাকিব মঞ্চে আসলে কিছু ভক্তরা মাহমুদুল্লাহকে নিয়ে স্লোগান দিতে দেখা যায়। স্লোগানে ভক্তরা বলেন, সাকিব ভাই বিশ্বিকাপের দলে মাহমুদুল্লাহকে দেখতে চায়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

Walton Ads