দৃষ্টি প্রতিবন্ধীদের ক্রিকেটে ভারতকে ১৮ রানে হারালো পাকিস্তান
বর্তমানে সারাবিশ্বে ক্রিকেট একটি জনপ্রিয় খেলা হিসেবে পরিচিত। ক্রিকেটে আইসিসির অন্তর্ভূক্ত সেরা দল গুলোকে দেখা যায় বৈশ্বিক আসর গুলোতে। এছাড়াও প্রতিবন্ধীদের নিয়েও বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে থাকে আইসিসি। এবার অন্ধদের নিয়ে ক্রিকেট আসরের আয়োজন করেছে আন্তর্জাতিক অন্ধ ক্রীড়া ফেডারেশন (আইবিএসএ)। রোববার বিশ্ব অন্ধ গেমসে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতে ১৮ রানে হারিয়েছে পাকিস্তান।
বার্মিংহামের কিং এডওয়ার্ডন স্কুল মাঠে এদিন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রানের বড় পুঁজি পায় পাকিস্তানের দৃষ্টি প্রতিবন্ধী দল।
দলের হয়ে ব্যাট হাতে ৩১ বলে ৫০ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মোহাম্মদ সালমান। এছাড়াও নাসির আলী ৪৬ ও বদর মুনির করেন ৩৭ রান।
ভারতের হয়ে বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন অজয় রেড্ডি। এছাড়াও নকুলা বদনায়েক তিনটি উইকেট নেন।
জবাবে ব্যাটে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলতে পারে ভারতের ছেলেরা। সুনীল রমেশ ৬২ এবং দুর্গা রাও করেন ৪০ রান। শেষ ৩ ওভারে ৩৮ রান দরকার হলে লক্ষ্যে পৌঁছাতে পারেনি ভারত। এতে ১৮ রানের জয় পাকিস্তান দৃষ্টি প্রতিবন্ধী দল। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি