হিথ স্ট্রিকের মৃত্যু নিয়ে বিভ্রান্তি, ওলোঙ্গার দাবি সে মারা যায়নি
জিম্বাবুয়ের কিংবদন্তি ক্রিকেটার হিথ স্ট্রিক মারা যাননি বলে জানা গেছে। আইকনিক অলরাউন্ডারের মৃত্যু নিশ্চিত করার পর, তার প্রাক্তন সতীর্থ হেনরি ওলোঙ্গা দাবি করেছেন ক্রিকেটার হিথ স্ট্রিক বেঁচে আছেন। এক্সে দেওয়া পোস্টে হিথ স্ট্রিকের প্রাক্তন সতীর্থ হেনরি ওলোঙ্গা বলেন, সে মৃত নয়, কিংবদন্তি বেঁচে আছেন। হেনরি ওলোঙ্গা তার নতুন পোস্টে বলেছেন যে ‘স্ট্রিকের মৃত্যুর গুজব অত্যন্ত অতিরঞ্জিত ছিল’ এবং তিনি তার কাছ থেকে শুনেছেন।
হেনরি বলেন, আমি নিশ্চিত করতে পারি যে হিথ স্ট্রিকের মৃত্যুর গুজব অত্যন্ত অতিরঞ্জিত হয়েছে। আমি এইমাত্র তার কাছ থেকে শুনেছি। তৃতীয় আম্পায়ার তাকে ফিরে ডেকেছেন। তিনি খুবই জীবন্ত মানুষ, ওলোঙ্গার নতুন এক্সে লেখা হয়েছে এ মন্তব্য।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি