অনুশীলনে ফিরেছেন মাহমুদউল্লাহ

আসন্ন এশিয়া কাপের ১৭ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। তবে এশিয়া কাপ ও বিশ্বকাপের ব্যাক আপ ক্রিকেটারের তালিকায় রয়েছেন এই ডান হাতি ব্যাটার। মায়ের অসুস্থতার কারণে মঙ্গলবার অনুশীলনে ছিলেন না রিয়াদ। তবে একদিন পরই অনুশীলনে যোগ দিয়েছেন তিনি।

বুধবার জাতীয় দলের ক্রিকেটাররা রয়েছেন বিশ্রামে। এমন দিনে দুপুর দুইটার দিকে মিরপুরে আসেন তিনি। এরপর মূল মাঠে রানিং ও ফিল্ডিং অনুশীলনের পর একাডেমি মাঠে অনুশীলন করেছেন মাহমুদলউল্লাহ রিয়াদ।

এর মধ্যেই এশিয়া কাপের স্কোয়াডের বাইরে থাকা ৮ ক্রিকেটারকে নিয়ে মিরপুরে আলাদা ক্যাম্প করার কথা বলা হয়েছিল গণমাধ্যমগুলোতে। তবে আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কিছু বলেনি বিসিবি।  

যদিও কয়েকদিন ধরেই জাতীয় দলের বাইরেও বেশ কয়েকজন ক্রিকেটারকে অনুশীলন করতে দেখা গেছে। এর মধ্যে চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে থাকা তামিম ইকবালও আছেন। সৌম্য সরকার, সাইফ হাসানদেরও দেখা যাচ্ছে এসব অনুশীলনে। ডেভেলপমেন্ট কোচ সোহেল ইসলামের অধীনে অনুশীলন করছেন তারা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads