ইন্দোনেশিয়ার কাছে হেরেও ম্যাচ সেরার পুরস্কার পেলেন বাংলাদেশের অর্পিতা 

 বাংলাদেশ নারী হকি দল আন্তর্জাতিক অঙ্গনে  চার বছর পর খেলার সুযোগ পেয়েছে। শুক্রবার ওমানের সালালায় ‘ফাইভ এ সাইড’ হকিতে ৭-৪ গোলে ইন্দোনেশিয়ার কাছে হেরেছে বাংলাদেশ। এদিন ম্যাচ হারলেও বাংলাদেশের অর্পিতা অর্জন করেন ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার।    

বাংলাদেশের ৪ গোলের মধ্যে তিনটিই করেছেন অর্পিতা। গোলের পাশাপাশি ভালো খেলায় তিনি পেয়েছেন ম্যাচসেরার স্বীকৃতি। অর্পিতা বিকেএসপির শিক্ষার্থী। বাংলাদেশের হয়ে আরেকটি গোল করেন রিয়া আক্তার।

ফাইভ এ সাইড হকি ১৫ মিনিট করে এক অর্ধ। বাংলাদেশ দলের আজ রাতেই আরেকটি ম্যাচ রয়েছে। এই ম্যাচের প্রতিপক্ষ চাইনিজ তাইপে। বাংলাদেশের নারী হকির সম্ভাবনা থাকলেও মাঝে ফেডারেশন এ নিয়ে কাজ করেনি। আবার নারী হকি খেলোয়াড়দের আন্তর্জাতিক অঙ্গনে খেলার সুযোগ করে দিয়েছে ফেডারেশন। ফাইভ এ সাইড হকি খেলার আন্তর্জাতিক অভিজ্ঞতা নেই বাংলাদেশের নারী খেলোয়াড়দের। তাই ফলাফলের চেয়ে অংশগ্রহণই বড় বিষয় অনেকটা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads