নিউক্যাসলের বিরুদ্ধে জিতলো ১০ জনের লিভারপুল
ম্যাচের আধা ঘন্টা না যেতেই গোল হজম, ১০ জনের দলে পরিণত হওয়া-কোনোকিছুই পক্ষে ছিল না লিভারপুলের। তাদের সামনে চোখ রাঙাচ্ছিল পরাজয়। তবে দ্বিতীয়ার্ধে বদলি নেমে চিত্র পাল্টে দিলেন দারউইন নুনেস। উরুগুয়ের এই ফরোয়ার্ডের জোড়া গোলে নাটকীয় এক জয় পেলো কোচ ইয়ুর্গেন ক্লপের দল লিভারপুল।
ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ২-১ গোলে জিতেছে লিভারপুল।
৮০ মিনিট পর্যন্তও ১-০ গোলে এগিয়ে থেকে প্রায় আট বছর পর লিগে লিভারপুলের বিপক্ষে জয়ের পথে ছিল নিউক্যাসল। এরপরই সমতা টানেন নুনেস, যোগ করা সময়ে করেন দ্বিতীয় গোল।
চেলসির সঙ্গে ড্রয়ে আসর শুরুর পর টানা দ্বিতীয় জয় পেল অ্যানফিল্ডের দলটি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি