সাফ চ্যাম্পিয়নশিপের সূচিতে পারিবর্তন
সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের সূচিতে এসেছে পরিবর্তন। ইতোমধ্যেই উক্ত টুর্নামেন্টে অংশ নেয়ার লক্ষ্যে ভুটান পৌঁছেছে বাংলাদেশ দল। সেখানে পৌঁছেই টুর্নামেন্ট পেছানোর খবর পায় লাল-সবুজের প্রতিনিধিরা।
শুক্রবার (১ সেপ্টেম্বর) থেকে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও সেটি একদিন পিছিয়ে শুরু হবে ২ সেপ্টেম্বর থেকে। অংশগ্রহণকারী দুইটি দেশের ফ্লাইট সমস্যা থাকার কারণে এ পরিবর্তন আনা হয়েছে বলে জানান সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।
তিনি বলেন, মালদ্বীপ ও পাকিস্তানের ফ্লাইট সমস্যায় রয়েছে। এই দুইটি দল ১ তারিখের আগে পৌঁছাতে পারছে না। ফলে, বাধ্য হয়েই টুর্নামেন্ট একদিন দেরিতে শুরু করতে হচ্ছে। টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোও একদিন করে পিছিয়ে দেওয়া হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, বাংলাদেশের ম্যাচগুলো যথাক্রমে ২, ৪ ও ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। পরবর্তীতে গ্রুপপর্বে ন্যূনতম রানার্স-আপ হলে সেমিফাইনাল খেলবে ৮ সেপ্টেম্বর। এরপর ১০ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি