লেভানডস্কির পেনাল্টিতে জয় পেলো বার্সেলোনা
মৌসুমের শুরু থেকেই কঠিন লড়াইয়ের মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। পয়েন্ট টেবিলে এখনও পর্যন্ত পিছিয়ে তারা। টানা চার ম্যাচে চার জয় নিয়ে সবার শীর্ষে রিয়াল মাদ্রিদ। এরই মধ্যে একম্যাচ ড্র করে ২ পয়েন্ট হারিয়েছে জাভি হার্নান্দেজের শিষ্যরা।
রোববার রাতেও ওসাসুনার মাঠে গিয়েও কোনোমতে সেই চ্যালেঞ্জ উতরে গেছে বার্সেলোনা। শেষ মুহূর্তে রবার্ট লেভানডস্কির পেনাল্টিতে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে স্প্যানিশ জায়ান্টরা।
খেলার শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ বার্সেলোনার পায়ে। বারবার সুযোগ পেয়ে কাজে লাগাতে পারছিলো না তারা। অবশেষে প্রথমার্ধের যোগ করা সময়ে গোল পায়। দ্বিতীয়ার্ধে আবার ওসাসুনা সেটা শোধ করেও ফেলে। কিন্তু শেষ রক্ষা হয়নি রবার্ট লেভানডস্কির কারণে। তার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। শেষ দিকে পেনাল্টি গোলে বার্সাকে পূর্ণ ৩ পয়েন্ট পেয়েছে তারা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি