পাকিস্তানের মাটিতে ‘জয় বাংলা’ জয়ধ্বনি
এশিয়া কাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে গত রোববার মাঠে নেমেছিলো বাংলাদেশ। এই ম্যাচে আফগানদের ৮৯ রানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছে টাইগাররা।
আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের স্টেডিয়ামে দেখা গিয়েছিলো অনেক বাংলাদেশি দর্শকদের। এদিন মাঠে বাংলাদেশের পতাকা হাতে জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পাকিস্তানের স্টেডিয়াম। যে ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ম্যাচে শেষে বাংলাদেশের বংশভূত পাকিস্তানি এক দর্শক বলেন, আমরা বাংলাদেশকে সার্পোট দিতে মাঠে এসেছি। খুব ভালো লেগেছে বাংলাদেশ জিতেছে।
এছাড়াও এক ক্ষুদে টাইগার ভক্ত বলেন, বাংলাদেশের খেলা আমার খুব ভালো লাগে। বাংলাদেশের কোন খেলোয়াড়ের খেলা ভালো লাগে এমন প্রশ্নের জবাবে বলেন, নাজমুল হাসান শান্তর খেলা তার খুব ভালো লাগে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি