দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো পাকিস্তানের মেয়েরা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে করাচি জাতীয় স্টেডিয়ামে ইতিহাস গড়ল পাকিস্তান মহিলা ক্রিকেট দল। সিরিজের তিন ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। এদিনের প্রথমে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান দল ১৫০/৫ স্কোর তোলে। এর জবাবে দক্ষিণ আফ্রিকা দল মাত্র ১৪৪ রান করতে পারে এবং মাত্র ৬ রানে ম্যাচটি হেরে যায়।

এদিনের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে স্বাগতিকরা। ওপেনার শাওয়াল জুলফিকার ও সিদরা আমিন দারুণ শুরু করেন এবং প্রথম উইকেটে ৪১ রান যোগ করেন। জুলফিকার ১৮ রান করেন, তারপর সিদরা আমিন ৩৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। মিডল অর্ডারে বিসমাহ মারুফ এবং নিদা দার ৪৯ রানের জুটি গড়েন। এই সময়ে মারুফও ৩৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। নিদা দার মাত্র ২০ বলে করেন ৩৬ রান। শেষ পর্যন্ত মুনিবা আলি ৮ রান কের আউট হওয়ার পরে আলিয়া রিয়াজ ২ রান এবং সৈয়দা আরুব শাহ ১ রান করে অপরাজিত থাকেন এবং পাকিস্তান স্কোর বোর্ডে ১৫০ রান তোলে।

১৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা দলের শুরুটাও ছিল স্থিতিশীল। তাজমিন ব্রিটস ১৮ রান, এনেকে বোশ ১০ রান এবং সান লুউস ১৩ রান করেন। অপর প্রান্তে ইনিংসটি পরিচালনা করেন অধিনায়ক লরা ওলভার্ড। তিনি ৭২ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তার এদিনের ইনিংসে ছিল ৯টি চার। কিন্তু লক্ষ্যের কাছাকাছি যাওয়ার সময় তিনি নিজের উইকেট হারান। শেষ পর্যন্ত, নাদিন ডি ক্লার্ক ২০ রান করে অপরাজিত থাকেন, তবে ম্যাচ জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা।

পাকিস্তানের হয়ে সাদিয়া ইকবাল ও নাশারা সান্ধু নেন ২টি করে উইকেট। ম্যাচ ও সিরিজ হারলেও এদিনের ম্যাচের সেরা ও সরিজের সেরা নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন লরা ওলভার্ড।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads