আয়ারল্যান্ড সিরিজে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দিবেন জ্যাক ক্রুলি

ওয়ানডে বিশ্বকাপ শুরুর আগে নতুন অধিনায়ক ঘোষণা করলো বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামার আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একটি সিরিজ খেলবে তারা। সেখানে ইংলিশদের নেতৃত্ব দেবেন জ্যাক ক্রলি।

যিনি কিনা মাত্র তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। তার সহকারী বানানো হয়েছে বেন ডাকেটকে। যার ওয়ানডে অভিজ্ঞতা ছটি ওয়ানডে ম্যাচ। মূলত বিশ্বকাপের আগে শেষ সিরিজ তাই বিশ্রাম দেয়া হয়েছে থ্রি লায়ন্সদের সাদা বলের নিয়মিত অধিনায়ক জস বাটলারকে। 

আইরিশদের বিপক্ষে ১৩ জনের স্কোয়াড ঘোষণা করেছে ইসিবি। যেখানে নতুন মুখ রয়েছে তিনটি। ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের সিরিজটি। প্রথম ম্যাচ হেডিংলেতে। নতুন মুখ তিনজন হলেন- ব্যাটার স্যাম হেইন, উইকেটরক্ষক জেমি স্মিথ এবং পেসার জর্জ স্ক্রিমশ। এসিবির নির্বাচকরা কাউন্টি ক্লাবগুলির সঙ্গে কথা বলে ১৩ জনের স্কোয়াড ঘোষণা করেন।
ইংল্যান্ডের এই দলে ক্রলি, ডাকেটেরা ছাড়াও রয়েছেন হ্যারি ব্রুক, ম্যাথু পটস, ফিল সল্ট এবং লুক উডেরা। নতুন তিন ক্রিকেটার ছাড়াও রয়েছেন ক্রেগ ওভারটন, উইল জ্যাকস, রেহান আহমেদ, ব্রাইডন কার্সের মতো ক্রিকেটার।

২০ সেপ্টেম্বরের পরের ম্যাচ ২৩ এবং ২৬ সেপ্টেম্বর। হেডিংলে ছাড়াও খেলা হবে ট্রেন্টব্রিজ এবং ব্রিস্টলে। এই সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে বেন স্টোকস, জো রুট এবং জনি বেয়ারস্টোর মতো অভিজ্ঞ ক্রিকেটারকে। বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর থেকে। তার আগে প্রধান ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে তরতাজা করতে চাইছে ইংল্যান্ড।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads