এই দল নিয়ে কখনো এশিয়া কাপ জেতা সম্ভাব না: পাপন
এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে গতকাল শনিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ। এতে এশিয়া কাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে টাইগারদের। লঙ্কানদের দেওয়া ২৫৮ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে রান তুলতে পারেনি বাংলাদেশের টপ ওর্ডার। এই ব্যাটিং লাইন নিয়ে এখনো এশিয়া কাপ সম্ভব না বলে জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
শুধু এই ম্যাচই নয়, এশিয়া কাপে বাংলাদেশের পারফর্মেন্সের অবস্থা লেজেগোবরে। আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের একটা ম্যাচ ছাড়া এখন পর্যন্ত খেলা বাকি তিনটি ম্যাচেই দেখা গেছে চরম ব্যাটিং ব্যর্থতা। কিন্তু এশিয়া কাপ জয়ের স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিলেন বাংলাদেশ দল। এনিয়ে ম্যাচ শেষে সাংবাদিকরা বিসিবি সভাপতিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই দল নিয়ে এশিয়া কাপ জিতবে, কে বলেছে আমি জানি না। এটা কখনো সম্ভব না। যেখানে এতো গুলো নতুন ছেলে খেলছে, সেখানে এশিয়া কাপ জিতবে এটা আশা করাটা ভুল।
প্রতি ম্যাচে দলের পরিবর্তন নিয়ে পাপন বলেন, আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে বলব, এখনো এক্সপেরিমেন্ট চলছে। একটা জিনিস বলি, তামিম যে আসে নাই সেটা আমরা আগেই জানতাম। কিন্তু লিটন দাস যে হঠাৎ করে আসল না, সেটা (দলে) একটা পরিবর্তন আনতে বাধ্য করলো আমাদেরকে। তারপর যে রান করছিলো, সেই শান্তও চলে গেল।
তিনি আরো বলেন, শান্ত না থাকায়, আমাদের আরও একটি পরিবর্তন আনতে বাধ্য হতে হলো। এগুলো তো আগে থেকে জানা ছিল না। তাই আমি বলব, এখানে যারা খেলেছে, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটা জেতা উচিত ছিল। এই ম্যাচটা আমাদের হাতের মুঠোয় ছিল। কিন্তু আমি নতুনদেরকে দোষ দেই না। লিটন, সাকিব, মুশফিক এই তিনজনের কাছ থেকে তো একশ রান আশা করাই যায়। আপনারা তো পজিটিভগুলা বলছেন না।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি