বৃষ্টিভেজা মহারণে উড়ন্ত পাকিস্তানকে ২২৮ রানে হারালো ভারত

গত রোববার এশিয়া কাপের সুপার ফোরের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিলো ক্রিকেট বিশ্বের দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলো পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে ২৪.১ ওভারে মাঠে হানা দেয় বৃষ্টি। দীর্ঘ সময় বৃষ্টি হওয়ার পর খেলার জন্য মাঠ প্রস্তুত করতে থাকেন মাঠ কর্মীরা। 

তবে আবারো বৃষ্টি আসায় খেলা গড়ায় রিজার্ভ ডেতে। সোমবার রিজার্ভ ডেতে ব্যাটিংয়ে নেমে রাহুল ও কোহলির ব্যাটিং তাণ্ডবে পাকিস্তানকে ৩৫৭ রানের পাহাড় সমান লক্ষ্য দেয় ভারত। জবাবে ব্যাটিংয়ে নেমে কুলদীপ যাদবের স্পিন ঘূর্ণিতে বিধ্বস্ত হয়ে ১২৮ রানে অলআউট হয় পাকিস্তান। এতে ২২৮ রানের বড় জয় পায় ভারত।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল।  দুজনে ফিফটি পূরণ করে সাজ ঘরে ফিরলে লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকে বিরাট কোহলি। তবে ২৫তম ওভারে প্রথম বল থেকে ম্যাচে হানা দেয় বৃষ্টি। ফলে ম্যাচ গড়ায় রিজার্ভ ডেতে।

সোমবার বিকেল ৩ টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও আবারো বৃষ্টিতে বাঁধা পায় বাবর-কোহলিরা। ফলে নির্ধারিত সময়ের দুই ঘন্টা পর মাঠে গড়াই ম্যাচটি। 

এই সময় ব্যাটিংয়ে নেমে দ্রুত রান তুলতে থাকেন বিরাট কোহলি এবং কেএল রাহুল। এদিন টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালাতে থাকেন এই দুই ব্যাটার। ১০০ বলে ওয়ানডে ক্যারিয়ারের ছষ্ঠ সেঞ্চুরি তুলে নেন রাহুল। এরপর ৮৪ বলে ওয়ানডে ক্যারিয়ারের ৪৭তম সেঞ্চুরি পূরণের পাশাপাশি ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এই তারকা ব্যাটার। শেষ পর্যন্ত রাহুলের ১০৬ বলে ১১১ রান এবং ৯৪ বলে কোহলির অপরাজিত ১২২ রানে ভর করে ৩৫৬ রানের বড় পুঁজি পায় ভারত। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads