লঙ্কানদের স্পিন ঘূর্ণিতে ২১৩ রানে অলআউট ভারত
এশিয়া কাপে সুপার ফোরের নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তানকে হারিয়ে উড়তে থাকা ভারত। মঙ্গলবার কলোম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। এদিন ব্যাটিংয়ে নেমে আসালাঙ্কা ও ওয়েল্লালাগের স্পিন ঘূর্ণিতে বিধ্বস্ত হয় ভারতের ব্যাটিং লাইন। ৫ বল হাতে থাকতেই ২১৩ রানে অলআউট হয় ভারত।
টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা এবং শুভমান গিল। দুজনের মিলে ৮০ রানের জুটি গড়লেও, ১৯ রান করে সাজ ঘরে ফেরেন গিল। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বিরাট কোহলি। মাত্র ৩ রানে আউট হন তিনি। ফিফটি পূরণের পর ব্যাটিংয়ে থিতু হতে পারেননি রোহিতও। ৫৩ রানে বোল্ট আউট হন তিনি। ঘরের মাঠে ভারতীয় ব্যাটারদের অতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় লঙ্কান স্পিনার দুনিথ ওয়েল্লালাগে।
চতুর্থ উইকেটে ঈষানকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন লোকেশ রাহুল। রাহুল ৩৯ রানে আউট হলে, ঈষানকে ৩৩ রানে ফেরান আসালঙ্কা। এরপর হার্দিক পান্ডিয়াকে ৫ রানে আউট করে নিজের পঞ্চম উইকেট শিকার করেন ওয়েল্লালাগে। জাদেজা ৪ রানের আউট হলে বিপাকে পড়ে ভারত। এরপর বুমরাহ (৫) ও কুলদীপ যাদব শূন্য রানে আউট হলেও শেষ উইকেটে নিয়ন্ত্রিত ব্যাটিং করে অক্ষর প্যাটেল। অক্ষর ২৬ রানে আউট হলে ২১৩ রানে অলআউট হয় ভারত। এতে লঙ্কারদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২১৪ রানের।
লঙ্কানদের হয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকার করেন দুনিথ ওয়াল্লেলেগা। এছাড়াও চার উইকেট শিকার করেন আসালাঙ্কা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি