ঢাবির লোক প্রশাসন বিভাগে ভর্তি হচ্ছেন তাওহীদ হৃদয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে ভর্তি হচ্ছেন জাতীয় দলের ক্রিকেটার তাওহিদ হৃদয়। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে খেলোয়াড় কোটায় ভর্তি হচ্ছেন তিনি। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে তাওহিদ হৃদয় কলা অনুষদের ডিন অফিসে তার বিষয় পছন্দক্রম জমা দেন।
এ সময় কলা অনুষদের ডিন এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. আবদুল বাছির, সাবেক ডিন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন, শিক্ষক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক ড. একেএম খাদেমুল হক, সিন্ডিকেট সদস্য আবু হোসেন মুহম্মদ আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।
কলা অনুষদের ডিন এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. আবদুল বাছির গণমাধ্যমকে বলেন, তাওহিদ হৃদয় তার বিষয় পছন্দক্রম জমা দিয়েছে। সেখানে একটি মাত্র বিষয় পছন্দ হিসেবে দিয়েছে, সেটি হলো লোক প্রশাসন বিভাগ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুমোদন দিলে দুই-তিন দিনের মধ্যে তার ভর্তি চূড়ান্ত হয়ে যাবে বলে জানান তিনি।
ক্রিকেট ক্যাটাগরিতে নির্বাচিতরা হলেন- মো. তাওহীদ হৃদয়, আরিফুল ইসলাম, প্রান্তিক নওরোজ নাবিল, শাহরিয়ার সাকিব, মাহফুজুল ইসলাম, সাকিব শাহরিয়ার, আশরাফুল ইসলাম সিয়াম, নাহিদা আক্তার, দিপা খাতুন, রিয়া আক্তার শিখা, মিষ্টি রানী সাহা ও হালিমাতুল সাদিয়া নির্বাচিত হয়েছেন।
অ্যাথলেটিকস্ ক্যাটগরিতে মো. খালিদ মুহিবুল্লাহ, নুসরাত জাহান রুনা ও জুয়ায়রীয়া ফেরদৌস নির্বাচিত হয়েছেন। সাঁতারে শ্রাবন্তী আক্তার, রোল বলে ইসরাত জাহান রুমা, খো খো ক্যাটাগরিতে মোছা. লামিয়া আক্তার লিমা ও মোছা. রশিদা আক্তার, আর্চারিতে দিয়া সিদ্দিকী, হিমু বাছাড় ও প্রদীপ্ত চাকমা; উশু ক্যাটাগরিতে মো. আব্দুল্লাহ আল সাদিক, ব্যাডিমিন্টনে খন্দকার আব্দুস সোয়াদ, ফারজানা সুলতানা ঐশী ও গৌরব সিংহ, বক্সিংয়ে আফরা খন্দকার, বাস্কেটবলে অনিরুদ্ধ তালুকদার বরণ নির্বাচিত হয়েছেন।
রিফাত হোসেন, মো. আলী আল মুরাম্মার রাকেশ সৈকত, মোসা. টুম্পা আক্তার ও তানভীর হাসান তন্ময়, শুটিংয়ে মনিকা আহমেদ ইমা, কারাতে জান্নাতুল ফেরদৌস সুমী, হ্যান্ডবলে নুসরাত জাহান নুপুর, জুড়োতে সামসুদ্দোহা সৌরভ এবং তায়কোয়ান্দোতে ফয়সাল আহমেদ নির্বাচিত হয়েছেন।
হকিতে আলামিন মিয়া, আমিরুল ইসলাম, আবেদ উদ্দীন, এমএম মেহরাব হাসান সামিন ও মো. রাকিবুল হাসান নির্বাচিত হয়েছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি