পাঁচ ওভারের আগেই টাইগারদের ম্যাচে বৃষ্টির বাধা
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলায় টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে টাইগার অধিনায়ক লিটন কুমার দাস।
টস হেরে ব্যাটিংয়ে নেমে টাইগারদের দেখে শুনে খেলতে থাকেন দুই কিউই ওপেনার ফিন অ্যালেন ও উইল ইয়োং। তবে ম্যাচের পাঁচ ওভার না গড়াতেই ম্যাচে হানা দেয় বৃষ্টি। ফলে খেলা বন্ধ রয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪.৩ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ৯ রান। উইল ইয়োং ৯ বলে ৩ রান এবং ফির অ্যালেন ১৮ বলে ৫ রানে অপরাজিত রয়েছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি