তামিমকে বাদ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা
বহু নাটকীয়তার পর অবশেষে তামিম ইকবালকে বাদ দিয়ে টাইগারদের বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে। সাকিবকে অধিনায়ক রেখে ঘোষিত দলে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। আজ (মঙ্গলবার) রাত সোয়া ৮টায় ১৫ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে টাইগারদের বিশ্বকাপ জার্সি উন্মোচন করা হয়েছে।
এক নজরে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।