বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের নাম জানালেন সৌরভ গাঙ্গুলি

ভারতের মাটিতে চলছে বিশ্বকাপের মহারণ। এর মধ্যেই প্রতিটি দল খেলে ফেলেছে তিনটি করে ম্যাচ। তাই কারা সেমিফাইনালে উঠবে তা বলা অনেকটা সহজ। এবার  কোন দেশ চ্যাম্পিয়ন হবে তা নিয়েও চলছে জল্পনা-কল্পনা। এ বিষয়ে ক্রিকেট বিশেষজ্ঞরাও তাদের মতামত জানাচ্ছেন। সেই তালিকায় এবার নাম লেখালেন সাবেক ভারতীয় অধিনায়ক তথা সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খোলেন তিনি। 

সৌরভ গাঙ্গুলি বলেন, ভারত ঠিক সময় পিক করেছে। টানা তিন ম্যাচে জয়। খুব ভালো এগোচ্ছে। 

রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল যেভাবে পারফর্ম করছে, ক্রিকেটাররা যেভাবে দায়িত্ব নিয়ে পারফর্ম করছেন তারও প্রশংসা করেন সৌরভ। 


এ ছাড়া কোন দল চ্যাম্পিয়ন হতে পারে এই বিষয়েও ভারতকে শুধু এগিয়ে রাখা নয়, এই দল চ্যাম্পিয়ন হবে বলে সাফ জানিয়ে দেন সৌরভ গাঙ্গুলি। তিনি বলেন, এই দল ফেভারিট। আমার মনে হচ্ছে ভারতই চ্যাম্পিয়ন হবে।

Walton Ads