পাকিস্তানকে হারানো পর বাংলাদেশ ম্যাচ নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন নবী
চলতি বিশ্বকাপে বর্তমান ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে প্রথম অঘটন ঘটিয়েছিল আফগানিস্তান। তবে এবার আরেকটি উৎসবের রাত আফগানদের শিবিরে। ওয়ানডেতে আগের সাতবারের দেখায় কখনো পাকিস্তানের সঙ্গে জয় না পাওয়া আফগানরা এবার বিশ্বমঞ্চে ৮ উইকেটে হারিয়েছে দ্য গ্রিন ম্যানদের। তবে এমন ঐতিহাসিক জয়ের দিনেও আক্ষেপ প্রকাশ করলো আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর।
বাংলাদেশের বিপক্ষে হার দিয়ে বিশ্বমঞ্চে অভিযান শুরু করে আফগানরা। তবে পাকিস্তান বধের পর টেবিলের একদম তলানি থেকে ছয়ে উঠে এসেছে তারা। আর এদিনও ঘুরেফিরে বাংলাদেশ ম্যাচ প্রসঙ্গ।
ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবির ভাষ্য, আমাদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হারাটা উচিত হয়নি। জেতা উচিত ছিল, সেই ম্যাচটি। কিন্তু আমরা অর্ধেক এসে গেছি টুর্নামেন্টের। আমাদের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে এবং প্রচুর পরিশ্রম করতে চাই আমরা। দর্শকরা আমাদের যেভাবে সমর্থন দিয়েছে, তারা অসাধারণ। আশা করি, পুনেতেও এমন সমর্থন পাবো। সূত্র: আরটিভি
দ্য গ্রিন ম্যানদের বিপক্ষে ঐতিহাসিক জয় নিয়ে এ অলরাউন্ডারের মন্তব্য, বড় একটি মুহূর্ত পুরো দলের জন্য, এমনকি পুরো আফগানিস্তানের জন্য। আমরা গত ১০ থেকে ১২ বছর এই দিনটির অপেক্ষায় ছিলাম যে বড় মঞ্চে পাকিস্তানকে হারাব। আমরা শেষ তিন মাস অনেক পরিশ্রম করেছি, আজকের এই সুন্দর দিনটির জন্য। আমরা প্রথমে ইংল্যান্ড ও আজ (২৩ অক্টোবর) পাকিস্তানকে হারালাম। আমাদের সবাই খুব ভালো ফর্মে আছে। আমরা দেখিয়ে দিয়েছি, আমরা লক্ষ্য তাড়া করেও জিততে পারি।