বাংলাদেশ দল খুব তাড়াতাড়ি কামব্যাক করবে: মিরাজ

বিশ্বকাপে টানা ব্যর্থতায় তীব্র সমালোচনার শিকার হচ্ছে বাংলাদেশ দল। পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আশাও অনিশ্চিত হয়ে পড়েছে। শেষ দুই ম্যাচ জয় বাধ্যতা মূলক টাইগারদের জন্য। যেখানে লড়াই করবে শ্রীলঙ্কা ও মাইটি অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা কিছু দুর্দল হলেও, অজিদের বিপক্ষে জয় পেতে হলে সাকিববাহিনীকে সামর্থ্যরে থেকেও ভালো খেলতে হবে, কিন্তু ৬ ম্যাচ হারা দলটার জন্য যা অসম্ভব। তাই চ্যাম্পিয়ন্স ট্রফি হয়তো খেলা হবে হবে না টাইগারদের। এই নিয়ে মঙ্গলবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন মেহেদী হাসান মিরাজ।

মিরাজ বলেন, দেখেন আমরা চ্যাম্পিয়ন্স ট্রাফি খেলতে না পারলে আমাদের যতটুকু খারাপ লাড়বে, তেমন আপনারাও কষ্ট পাবেন। আপনারাও সেখানে যেতে পারবেন না। সত্যি বলতে আমাদের ভাগ্যটাও কাজ করছে না। আমরা চেষ্টা করছি। সবাই ভালো খেলার চেষ্টা করছে। কেউ তো খারাপ খেলতে চায় না। দিনশেষে আমরা সবাই চেষ্টা করছি। কিন্তু একটা জিনিস দেখেন অনেকসময় লাক ফেভার করছে না। 

তিনি বলেন, আমরা ব্যাটসম্যানরা যেখানে খেলছি, সেখানে হাতে চলে যাচ্ছে বল। ক্যাচ হচ্ছে অথবা ফিল্ডিং করছে। বোলিং যখন করছি কিছু না কিছু হচ্ছে। এরকম তো কখনোই হয়নি, বিগত তিন বছর ধরে ওয়ানডে আমরা খেলছি। কিন্তু আমার মনে হয় লাকটা একটু কম কাজ করছে। কিন্তু আমরা বিশ্বাস করি বাংলাদেশ আবার কামব্যাক করবে। 

দলের অবস্থা এখন কেমন এ নিয়ে জানতে চাইলে মিরাজ বলেন, হারলে তো সবারই খারাপ লাগে। কিন্তু দিনশেষে ক্রিকেট খেলায় হার জিত থাকবে এটা মেনে নিতে হবে। তারপরও বিশ্বকাপে আমাদের দুটি ম্যাচ আছে, ওগুলোতে ওভাবেই প্রস্তুতি নেবো। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads