পাকিস্তানের কাছে ৮১ রানে অলআউট বাংলাদেশের মেয়েরা
টি-টোয়েন্টিতে দাপুটে জয়ের পর, ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশের মেয়েরা। শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগ্রেসরা।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত যেনো কাল হয়ে দাঁড়ায় বাংলাদেশের কাছে। পাকিস্তানের বোলিং তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়েন বাঘিনীরা। শুরুতেই দুই ওপনার শামীমা সুলতানা ৬ ও ফারজানা আক্তার ৮ রানে আউট হলে, এরপর ডাক আউট হন সোবহানা মোস্তারি।
এদিন ব্যাটে আলো ছড়াতে পারেননি অধিনায়ক নিগার সুলতানাও। ১৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। ফাহিমা খাতুন ১৮ ও রিতু ১৪ রান করে আউট হলে, উইকেট মিছিলে যোগ দিনে টেলেন্ডাররা।
নাহিদা আক্তার (১), সুলতানা খাতুন (১) ও মারুফা আক্তার ২ রানে আউট হলে, ১৮ ওভার ১ বল হাতে থাকতেই মাত্র ৮১ রানে অলআউট হয় বাংলাদেশ।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন সাদিয়া ইকবাল। এছাড়াও উম্মে হানি ও অধিনায়ক নিদা দার তিনটি করে উইকেট শিকার করেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি