রাচিন ও উইলিয়াসনের ব্যাটে ছুটছে নিউজিল্যান্ড

বিশ্বকাপের ৩৫তম ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান। শনিবার বেঙ্গালুরুতে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে দুই কিউই ওপেনার রাচিন রাবিন্দ্র ও ডেভন কনওয়ে। তবে ইনিংস বড় করতে পারেননি কনওয়ে। ২৫ রানে আউট হন এই বাম হাতি ব্যাটার। এরপর কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন রাচিন রাবিন্দ্র। ৫১ বলে রাচিন এবং  ৪৯ বলে ফিফটি পূরণ করেন কিউই অধিনায়ক। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে ছুটতে থাকে নিউজিল্যান্ড।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভারে ১ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডেন সংগ্রহ ১৮১ রান। রাচিন রাবিন্দ্র ৭১ এবং উইলিয়ামসন ৫৯ রানে ব্যাট করছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads