এখনো বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা সম্ভব: কোচ হাথুরুসিংহে

চলমান বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সও শোচনীয়। জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও টানা ছয় হারে বিপর্যস্ত সাকিব আল হাসানের দল। এমন অবস্থায় বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়েও রয়েছে শঙ্কা। তবে দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে মনে করেন এখনো চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা সম্ভব।

সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে দিল্লিতে মাঠে নামবে বাংলাদেশ দল। তার আগে সংবাদ সম্মেলনে এসে হাথুরুসিংহে বলেন, আমার মনে হয় আমরা এখনও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারি। কারণ আমরা এখনও ভালো দল। আমরা জানি এখানে যা করেছি তার চেয়ে আমরা অনেক ভালো দল। কিন্তু আমরা ভালো খেলতে পারিনি। এমনকি আমরা আমাদের সেরা ক্রিকেটের ধারেকাছেও খেলতে পারিনি। আমরা এখনও বিশ্বাস করি চ্যাম্পিয়ন্স ট্রফির স্পট অর্জন করা সম্ভব।

হাথুরুসিংহে বলেন, শ্রীলঙ্কা-বাংলাদেশ সাম্প্রতিক অতীতে বেশকিছু ভাল ম্যাচ খেলেছে। বিশ্বকাপে দুই দলই একই অবস্থায় আছে। যেহেতু আমরা সেমিফাইনালে খেলার সুযোগ হারিয়েছি। আমাদের এখন লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেওয়া। এই ম্যাচ তাই খুবই গুরুত্বপূর্ণ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads