বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় নারী ওয়ানডে ম্যাচ মঙ্গলবার
নারী ওয়ানডে সিরিজে পাকিস্তানের কাছে প্রথম ম্যাচে হেরে বেকায়দায় রয়েছে বাংলাদেশকে। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচে দু’দল মোকাবিলা করবে। মিরপুর শেরে-এ বাংলা স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় ম্যাচটি মাঠে গড়াবে।
সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে হলে দ্বিতীয় ম্যাচে জয়লাভ করতেই হবে নিগার সুলতানা জ্যোতিদের। তবে এই ম্যাচে পাকিস্তান চাইবে জয় নিয়ে সিরিজ নিশ্চিত করতে। ফলে ম্যাচটি বেশ জমজমাট হবে বলে ধারণা করা হচ্ছে।
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী দলকে ৫ উইকেটে হারায় পাকিস্তান দল। গত শনিবার বাংলাদেশের দেওয়া ৮২ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ১৫১ বল বাকি থাকতেই জয় তুলে নেয় পাকিস্তান। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি