একটা ক্যাচ ধরে হলেও দলের জন্য অবদান রাখতে চাই: বিজয়

বিশ্বকাপের শেষ ম্যাচে ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ থেকে ছিটকে গেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তাই তার পরিবর্তে দলে ডাক পেয়েছে আনামুল হক বিজয়। এতে টাইগারদের শেষ দিয়েই বিশ্বকাপ শুরু হচ্ছে এই ডানহাতি ব্যাটারের।

শেষ ম্যাচে দলের সঙ্গে যোগ দেওয়ায় অবশ্য কোনো আফসোস নেই বিজয়ের। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের জানিয়েছেন, যেকোনোভাবে হোক অবদান রাখতে চান দলের জন্য।

বিজয় বলেন, বিশ্বকাপের মতো আসরে যাওয়া ভাগ্যের বিষয়। শেষ ম্যাচে হলেও বিশ্বকাপে যাচ্ছি এটাই বড় আমার জন্য। আমি চাই যতটুকুই হোক দলে অবদান রাখতে। একটা ক্যাচ ধরে হোক বা ব্যাটিংয়ে সুযোগ পেলে হোক; দলকে জেতাতে চাই।
এর আগে এশিয়া কাপেও খেলতে গিয়েছিলেন এনামুল। তখনও তিনি সুযোগ পান লিটন দাসের অসুস্থতায়। এ নিয়ে বিজয় বলেন, আসলে সৃষ্টিকর্তার ইচ্ছে ছিল। এজন্য হয়তো যেতে পারছি। এসব তো ক্রিকেটারদের সঙ্গে হতেই থাকে।  

২০১৫ বিশ্বকাপে চোট নিয়ে ফিরতে হয়েছিল বিজয়কে। এবার তিনি যাচ্ছেন আরেকজনের চোটে। এ নিয়ে তিনি বলেন, এটা আসলে আমিও কালকে চিন্তা করছিলাম ব্যাপারটা এরকমই। দোয়া করেন একটা ম্যাচই আছে। নিজেদের সেরাটা দিয়ে দলের জন্য যেন অবদান রাখতে পারি।

ভক্তদের দোয়া চেয়ে বিজয় বলেন, তাদেরকে অনেক ধন্যবাদ। সবসময় সমর্থন দিচ্ছে। তাদের এই দোয়া যেন কাজে রূপান্তর করতে পারি। ভালো করতে পারি দলের জন্য। তারা এভাবেই দোয়া করতে থাকুক। নিজেকে যতটুকু প্রস্তুত করেছি, চেষ্টা করবো এপ্লাই করতে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads