বোলিং কোচের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত আলাপ হয়নি: হাথুরুসিংহে

 গত কয়েক বছর ধরে টাইগার পেস বোলিং দুর্দান্ত পারফরম্যান করেছে। দলকে জেতাতেও অনেক ভূমিকা রেখেছে তাসকিন-মোস্তাফিজরা। তাদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে পেস বোলিং কোচ অ্যালেন ডোনাল্ড। তবে বিসিবির সঙ্গে চুক্তি শেষ হয়েছে এই প্রোটিয়া কোচের।

বিসিবির সঙ্গে চুক্তি নবায়ণ করতেও চান না তিনি। অনেকটা অভিমান নিয়েই চাকরি ছাড়ছেন ডোনাল্ড। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, টিম মিটিংয়ের সময় কারো কথায় আঘাত পাওয়ার কথা।  

এ নিয়ে অস্ট্রেলিয়া ম্যাচের আগের সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়েছিল হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছে। উত্তরে তিনি বলেন, আমি জানি না আপনি এটা কোথায় পেলেন। আমি যতটুকু জানি, কয়েকজন কোচের বিশ্বকাপের পর চুক্তি শেষ হয়ে যাচ্ছে।

অ্যাঞ্জেলো ম্যাথিউসকে করা টাইমড আউট নিয়ে নিজের মন্তব্য করেন ডোনাল্ড। কাজটি পছন্দ হয়নি তার। এ নিয়ে পরে তাকে বিসিবি থেকে শোকজ করার কথাও সামনে আসে। এ ব্যাপারে ডোনাল্ডের সঙ্গে কি কোনো আলাপ হয়েছে? হাথুরু বলেন, আমার তার সঙ্গে কোনো ব্যক্তিগত আলাপ হয়নি।

কোচ হিসেবে ডোনাল্ডকে নিয়ে হাথুরুর মূল্যায়ন, আমরা আসলে ম্যাচের পর তার সঙ্গে কথা বলতাম। সে অসাধারণ কাজ করেছে। আমাদের পেসারদের সাফল্য ও সবমিলিয়ে দলের সাফল্যেও অবদান রেখেছে। কারণ তার অনেক অভিজ্ঞতা ও খুব ভালো ব্যক্তিত্ব দলের ভেতরেও এসেছে। সে আমাদের ও কোচ হিসেবে আমার জন্য দারুণ সংযোজন। অভিজ্ঞতা ও তার সঙ্গে কাজ করার জন্য তাকে মিস করবো।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads