রিয়াদের বিদায়ের পর হৃদয়ের ফিফটি, এগোচ্ছে টাইগাররা

বিশ্বকাপের ৪৩তম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমে বাংলাদেশ। পুনের মহারাষ্ট্র অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে টস জিত বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে অস্ট্রেলিয়া।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে দুই টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাস। দুজনে মিলে ৭৬ রানের জুটি গড়েন। ৩৬ রান করে আউট হন দুই ওপেনার। এরপর তাওহীদ হৃদয়কে সঙ্গে রান তুলতে থাকেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ৪৫ রান করে ডাবল নিতে যেয়ে রান আউটে কাঁটা পড়েন শান্ত। ফিফটির আক্ষেপ নিয়ে ফেরেন তিনি। ৩২ রান করে শান্তর মতো একই ভুল করেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। এরপর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন তাওহীদ হৃদয়। ৬১ বলে নিজের ফিফটি পূরণ করেন এই ডন হাতি ব্যাটার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৩৯ রান। তাওহীদ হৃদয় ৫৭ এবং মুশফিকুর রহিম ১৩ রানে ব্যাট করছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads