শামিকে বিয়ের প্রস্তাব দেওয়ায় পায়েলের উপর চটেছেন স্ত্রী হাসিন

 চলতি ক্রিকেট বিশ্বকাপে মোহাম্মদ শামির খেলায় মুগ্ধ হয়ে তাকে বিয়ের প্রস্তাব দেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী পায়েল ঘোষ। এরপর থেকেই নেটিজেনদের আলোচনায় রয়েছেন তিনি। তবে পায়েলের এমন প্রস্তাবে শামি কোনো জবাব না দিলেও অভিনেত্রীর ওপরে ব্যাপক চটেছেন ক্রিকেটারের স্ত্রী হাসিন। এবার নতুন পোস্টে পাল্টা জবাব দিলেন পায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি পায়েল লিখেছে, দিল ডুবা তেরে প্যায়ার ম্যায়।

অভিনেত্রীর এমন পোস্ট দেখে বেজায় চটেছেন ক্রিকেটারের স্ত্রী হাসিন। তিবি বলেন, কেউ কিছু না জেনেই সব লিখছে।

এদিকে সত্যিই কী তিনি শামির প্রেমে হাবুডুবু খাচ্ছেন পায়েল? যে কারণে বিয়ের প্রস্তাবী দিয়ে বসলেন শামিকে। এ প্রসঙ্গে পায়েল বলেন, বিষয়টা একেবারেই তেমন নয়। আসলে শামির খেলা দেখে এত ভালো লেগেগিয়েছিল যে, উত্তেজনায় ওটা লিখে দিয়েছি।

অন্যদিকে শামির স্ত্রী পায়েলের উপর যে ভাবে চটেছেন, সেই বিষয়ে পায়েল বলেন, শামির ব্যক্তিজীবন নিয়ে আমার কোনো আগ্রহ নেই। আমি ওর খেলা দেখে মুগ্ধ হয়েই সমাজমাধ্যমে ওই কথাটা লিখেছি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পায়েল লিখেছিলেন, শামি, তুমি নিজের ইংরেজিটা একটু শুধরে নাও। আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি।

মূলত এরপর থেকেই সবার নজরে আসেন পায়েল। পায়েলের ওই টুইট ভাইরাল হতেই মানুষ তার ব্যাপারে খোঁজখবর নেওয়া শুরু করে দিয়েছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads