মঙ্গলবার ভারত ও নিউজিল্যান্ড বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল
নিজেদের মাটিতে চলমান বিশ্বকাপ ক্রিকেটের লিগপর্ব শেষে বুধবার থেকে নকআউট পর্বের খেলা শুরু হবে। তাতে প্রথম সেমিফাইনালে এদিন প্রতিদ্বন্দ্বিতা করবে ভারত ও নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচটি।
বিশ্বকাপে ভারত এ পর্যন্ত দুই বার শিরোপা জিতেছে। ১৯৮৩ সালে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত তৃতীয় বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কপিল দেবের নেতৃত্বাধীন ভারত। এরপর দীর্ঘ বিরতি। ২৮ বছর পর দ্বিতীয় দফা বিশ্বকাপ জেতে ভারত। ২০১১ সালে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার যৌথভাবে আয়োজন করে ওই বিশ্বকাপ। তাতে ভারত শিরোপা লাভ করে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। এছাড়া ২০০৩ সালে আফ্রিকা বিশ্বকাপে রানার্সআপ হয় ভারত।
নিউজিল্যান্ড প্রায় প্রতিটা বিশ্বকাপ আসরে থাকে অন্যতম ফেভারিট দল হিসেবে। কিন্তু দূর্ভাগ্যবশত তারা কখনো শেষআট, কখনো সেমিফাইনাল বা কখনো ফাইনালে হেরে গেছে। সর্বশেষ ২০১৯ সালের বিশ্বকাপের ফাইনালে কিউইরা ইংরেজদের কাছে হেরে শিরোপা জয় থেকে বঞ্চিত হয়। তার আগে ২০১৫ সালের ফাইনালে নিউজিল্যান্ড দল ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ হয়। এবারো তারা দারুন শক্তিশালী দল। দেখা যাক, তারা শিরোপার আশা পূরণ করতে পারে কিনা।
এবারের বিশ্বকাপে আরো একটি বিশেষ বিষয় অন্তর্ভুক্ত ছিল। তা হলো, বিশ্বকাপের লিগপর্বে পাকিস্তান ছাড়া পয়েন্ট তালিকায় থাকা সেরা সাতটি দল আগামী ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির স্বয়গতিক হিসেবে সরাসরি খেলবে। আর ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, আফগানিস্তান, ইংল্যান্ড ও বাংলাদেশ ট্রফিতে খেলবে। নবম ও দশম স্থানে থাকায় শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস আইসিসির টিকিট পায়নি। এবারই প্রথম ট্রফির জন্য এই নিয়মটি করেছে আইসিসি। এরআগে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিটি আসরের দল নির্ধারণ হয়েছে র্যাংকিংয়ের অবস্থান ভেদে।
এবারের বিশ্বকাপের লিগপর্বে ভারত ৯ ম্যাচের সবগুলোতেই জয়লাভ করে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পেয়ে সেমিফাইনালে উঠেছে। আর নিউজিল্যান্ড ৫ জয় ও ৪ হারে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়ে সেমিফাইনালে উঠেছে।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় সেমিফাইনালে খেলবে কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে। আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি