ক্রিকেটের সব খেলা দেখতে পাবেন বাংলাদেশের সমর্থকরা

 বাংলাদেশের খেলা দেখতে গিয়ে প্রায় সময়ই বিড়ম্বনায় পড়তে হতো সমর্থকদের। অতীতে এমনও দেখা গিয়েছে, কোনো টিভি চ্যানেল ম্যাচ সরাসরি সম্প্রচার না করায় খেলা দেখার সুযোগ হয়নি সমর্থকদের। অবশেষে, সেই বিড়ম্বনা অনেকাংশেই দূর হচ্ছে। ২০২৪ সাল পর্যন্ত জাতীয় দলের সব হোম সিরিজ সরাসরি দেখানো হবে টিভির পর্দায়।

সাকিব-তামিমদের খেলাসহ আসন্ন বিপিএল সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস কনসোটিয়াম। বিপিএলের পরবর্তী দুই আসরের স্বত্ব কিনেছে তারা। বিপিএলের পাশাপাশি ২০২৪ সাল পর্যন্ত জাতীয় দলের হোম সিরিজগুলোও সরাসরি দেখাবে তারা। এ খেলাগুলো যৌথভাবে সম্প্রচার করবে টি-স্পোর্টস ও গাজী টিভি।

১৭ অক্টোবর টিভি স্বত্ব বিক্রির জন্য টেন্ডার আহ্বান করেছিল বিসিবি। যেখানে টি–স্পোর্টসের পাশাপাশি এশিয়াটিক এমইসি, টপ অব মাইন্ড, ব্যানটেক লিমিটেড ও জিটিভি মিলে গঠিত কনসোর্টিয়াম বিপিএলের স্বত্ব কিনে নেয়। দেশের মাটিতে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত চারটি সিরিজ খেলবে বাংলাদেশ।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads