সৌদি জাতীয় দলের কোচ হলেন বাংলাদেশের জিয়াউল

দেশের অন্যতম সম্ভাবনাময় খেলা এখন আর্চারি। সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চ থেকে দেশের জন্য সম্মান বয়ে এনেছেন আর্চারির তারকারা। রোমান-দিয়াদের নাম এখন গৌরবের সাথেই শোনা যায় আর্চারির বিভিন্ন বিশ্ব আসরে। বাংলাদেশ আরচারিতে কতটা এগিয়েছে, তার সর্বশেষ উদাহরণ প্রশিক্ষক জিয়াউল হক। তাকে জাতীয় দলের কোচ নিয়োগ দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব।

এখনকার তারকাদের ছাপিয়ে এবার আর্চারির জন্য আরও এক গৌরব বয়ে আনলেন আর্চারিতে বাংলাদেশের প্রথম প্রজন্মের খেলোয়াড় জিয়াউল হক। খেলোয়াড়ি জীবন শেষে কোচ হিসেবে বেশ আলো ছড়াচ্ছেন জিয়া। জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখের সঙ্গে কাজ করা কোচকে মনে ধরেছে সৌদি আরচারি ফেডারেশনের। এক বছরের চুক্তি হচ্ছে তার। মঙ্গলবার (৭ জুন) সকালে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

জিয়াউল হক বাংলাদেশ জাতীয় আর্চারি দলের সহকারী কোচ। জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখের সঙ্গে কাজ করা কোচকে মনে ধরেছে সৌদি আরচারি ফেডারেশনের। এক বছরের চুক্তিতে আজ সকালে সৌদির উদ্দেশ্যে দেশ ত্যাগ করার কথা রয়েছে বাংলাদেশ আর্চারি দলের এই সহকারী কোচের।

জিয়াউল হকের জন্য অবশ্য বিদেশি দলের দায়িত্ব পালন নতুন নয়। তিনি ২০১৪ সালেন ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার আমন্ত্রণে পাকিস্তান জাতীয় আর্চারি দলে প্রথমবার ৩০ দিন, ২০১৮ সালে দ্বিতীয়বার ৭দিন এবং ২০১৭ সালে সোলেমান আইল্যান্ডে জাতীয় আর্চারি দলে ১০ দিন প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া ২০১৫ সালে কলম্বিয়া আর্চারি দলের আমন্ত্রণে দেশটির রাজধানী বোগোটার বিভাগীয় আরচারি দলের প্রশিক্ষক হিসেবে ১১ মাস দায়িত্বে ছিলেন বাংলাদেশি এই কোচ।

Walton Ads