অপয়া মাঠে যাওয়ায় আমরা ফাইনালে হেরে গেছি

বিশ্বকাপে টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিলো ভরত। তবে শেষ পর্যন্ত শিরোপা ছুঁয়ে দেখা হলো না রোহিত-কোহলিদের। গত রোববার বিশ্বকাপে হারের যন্ত্রণা এখনো ভুলতে পারছেন না ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা। শুধু ভারতীয় ক্রিকেটাররা নন, ১৪০ কোটি মানুষকে সেই হারের ব্যথা কুড়ে কুড়ে খাচ্ছে। এই ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন  দেশটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভারতের হারের জন্য নাম না করে মোদীকে অপয়া বলে কটাক্ষ করেছেন। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

এই ম্যাচ দেখতে গ্যালারিতে যেমন উপস্থিত ছিলেন বিনোদন জগতের মানুষেরা, তেমনই ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও। এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ম্যাচের প্রায় শেষের দিকে স্টেডিয়ামে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ছিলেন অস্ট্রেলিয়ার ডেপুটি প্রধানমন্ত্রীও। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরই তিনি ভারতীয় ড্রেসিংরুমে যান। বিরাট কোহলি, রোহিত শর্মাদের সান্ত্বনা দেন। বুকে টেনে নেন মোহাম্মদ শামিকে।

তবে মঙ্গলবার রাজস্থানের জালোরে ভোট প্রচারে গিয়ে বিশ্বকাপে ভারতের হার নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে রাহুল গান্ধী হাসতে হাসতে বলেন, আমাদের ছেলেরা প্রায় বিশ্বকাপ জিতে যাচ্ছিল, কিন্তু ওখানে অপয়া গিয়ে হারিয়ে দিয়েছে। তার কথা শেষ হতেই হাসি ও হাততালিতে ফেটে পড়ে জনসভায় উপস্থিত মানুষ।

রাহুলের এই মন্তব্যের পরই তা হাতিয়ার করে আসরে নামে বিজেপি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সংসদ রবি শঙ্কর প্রসাদ রাহুলের শব্দচয়ন নিয়ে সোচ্চার হন। তিনি প্রশ্ন তোলেন, রাহুল গান্ধী ভুল শব্দ বেছে নিয়েছেন, কী হল তাঁর? এখানেই থেমে থাকেননি তিনি। তিনি আরো বলেন, রাহুলের মন্তব্যের তীব্র নিন্দা করছে বিজেপি। অবিলম্বে রাহুলকে এই বিষয়ে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেন রবি শঙ্কর প্রসাদ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads