অ্যান্ডারসনের বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ, রয়েছেন বাংলাদেশের মাহমুদুল্লাহ

বিশ্বকাপের পর থেকেই নিজেদের সেরা একাদশ প্রকাশ করছে আইসিসিসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। সাবেক অনেক তারকা ক্রিক্টোরও বিশ্বকাপের সেরা একাদশ সাজিয়েছে। ইংল্যান্ডের তারকা পেসার জেমি অ্যান্ডারসনও নিজের সেরা একাদশ বানিয়েছেন, যদিও সেটি অন্যদের থেকে ব্যতিক্রম। ইংলিশ এই পেসারের একাদশে সুযোগ পেয়েছেন এক বাংলাদেশি ক্রিকেটার।

অ্যান্ডারসন নিজের সেরা একাদশ সাজিয়েছেন বিশ্বকাপের অংশ নেয়া প্রতিটি দলের থেকে একজন করে খেলোয়াড় বেছে নিয়ে। অংশগ্রহণ করা ১০টি দেশের দশ জনের সঙ্গে ভারতের একজন বাড়তি ক্রিকেটারকে একাদশে রেখেছেন তিনি। বাংলাদেশ থেকে এই তারকা ক্রিকেটার একাদশে রেখেছেন বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করা মাহমুদউল্লাহ রিয়াদকে।

বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার মধ্যেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন রিয়াদ। ৭ ইনিংসে প্রায় ৫৫ গড়ে করেন ৩২৮ রান। বেশ কয়েকটি ম্যাচে দলের হাল ধরেন তিনি। বয়স হলেও এখনও যে তিনি ফুরিয়ে যাননি সেটি আবারও বিশ্বকাপে প্রমাণ করে দেখিয়েছেন টাইগার এই ক্রিকেটার।

অ্যান্ডারসনের বাছাই করা বিশ্বকাপের সেরা একাদশ- ডেভিড মালান (ইংল্যান্ড), রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড), বিরাট কোহলি (ভারত), মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), হাশমতউল্লাহ শহীদি (আফগানিস্তান), মাহমুদউল্লাহ রিয়াদ (বাংলাদেশ), স্কট এডওয়ার্ডস (নেদারল্যান্ডস), দিলশান মাদুশঙ্কা (শ্রীলঙ্কা), জেরাল্ড কোয়েটজি (দক্ষিণ আফ্রিকা), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া) ও মোহাম্মদ সামি (ভারত)।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads