লিগ ওয়ানে মোনাকোকে ৫-২ গোলে হারালো এমবাপ্পের পিএসজি

ফরাসি ক্লাবটির জার্সিতে এদিন প্রথম গোল পেয়েছেন বার্সেলোনা ছেড়ে যাওয়া উইঙ্গার উসমান দেম্বেলে। গোল পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। এ জয়ে ফরাসি লিগে শীর্ষস্থান আরো সুসংহত করেছে পিএসজি। ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট তাদের। ৪ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে নিস।

গত রাতে গনকালো রামোস স্বাগতিকদের প্রথম এগিয়ে দেন। কিন্তু জিয়ানলুইগি দোনারুমার ভুলে সেই লিড হারায় তারা।

মোনাকোকে সমতায় ফেরান তাকুমি মিনামিনো। কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি থেকে করা গোলে অবশ্য বিরতির আগেই আবার এগিয়ে যায় পিএসজির। দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে দেম্বেলে ও ভিতিনহা আরো দুবার মোনাকোর জালে বল জড়ালে ম্যাচ অনেকটাই পিএসজির মুঠোয় চলে যায়। এরপর ফোলারিন বোলোগান আরেকটি গোল শোধ করলেও শেষ দিকে কোলো মুয়ানির লক্ষ্যভেদে ৫-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লুই এনরিকের দল।

আন্তর্জাতিক বিরতির পর প্রথম ম্যাচেই এমন জয় দারুণ ব্যপার। আমরা মাত্র এক দিন অনুশীলনের সুযোগ পেয়েছিলাম, বলেছেন জয়ে উচ্ছ্বসিত এনরিকে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads