আসন্ন আইপিএল থেকে সরে গেলেন জো রুট

কয়েকদিন আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বেন স্টোকস। এবার একই পথ ধরলেন তার স্বদেশি জো রুট। আইপিএলের আগামী আসরে খেলবেন না তিনিও। এমনটাই জানিয়েছে তার দল রাজস্থান রয়্যালস।

এক বিবৃতিতে রাজস্থান রয়্যালসের ক্রিকেট পরিচালক কুমার সাঙ্গাকারা বলেন, খেলোয়াড় ধরে রাখার আলোচনা করার সময়ে জো (রুট) আগামী আইপিএলে না খেলার কথা আমাদের জানিয়েছে। খুবই অল্প সময়ে জো ফ্র্যাঞ্চাইজি ও তার আশপাশের খেলোয়াড়দের ওপর ইতিবাচক প্রভাব রাখতে পেরেছে। দলে যে অভিজ্ঞতা জো নিয়ে এসেছিল, সেটা মিস কররো। আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাই।

গত বছর ভিত্তিমূল্য এক কোটি রুপি দিয়ে রুটকে কিনে নেয় রাজস্থান। যদিও মাত্র তিন ম্যাচ খেলার সুযোগ পান ডানহাতি এই ব্যাটার। তাতে ব্যাটিং করার সুযোগ পান মাত্র একটিতে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads