সোহান ও শাহাদাতের ব্যাটে লড়ছে বাংলাদেশ

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। মঙ্গলবার সিলেটে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা।

জয় ও মুমিনুলের বিদায়ের পর দলের হাল ধরেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। তাকে সঙ্গ দেন শাহাদাত হোসেন। তবে ইনিংস বড় করতে পারেননি মুশফিক। ১২ রান করে আউট হন তিনি। এরপর মিরাজ ২০ রান করে আউট হলে দলীয় ২৩৩ রানে ছয় উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৩ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৬১ রান। নূরুল হাসান সোহান ২১ রান এবং শাহাদাত হোসেন ২৪ রানে ব্যাট করছেন।

মুমিনুল হককে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন জয়। ৯৩ বলে ফিফটি পূরণ করেন এই ডান হাতি ব্যাটার। দুজনের নিয়ন্ত্রিত ব্যাট করে রান তুলতে থাকেন। তবে নিজেদের ধরে রাখতে পারেনি এই দুই ব্যাটার। ৩৭ রান করে ৫২.৫তম ওভারে ক্যাচ আউটে শিকার হন মুমিনুল হক। এর পরের ওভারে ৮৬ রান করে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন জয়ও। সোধির বলে স্লিপে ক্যাচ তুলে দেন এই ডান হাতি ব্যাটার। দুজনের ব্যাট থেকে আসে ৭৮ রান।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেছিলো দুই টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। তবে ইনিংস বড় করতে পারেনি জাকির হাসান। ১২ রানে আউট হন তিনি। এরপর জয়কে সঙ্গ দেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ৩৭ রান করে ক্যাচ আউট হন শান্ত। প্রথম সেশনে দুই উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১১ রান। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads