সিলেট স্টেডিয়ামে শিক্ষা সফর ও ক্রিকেটের উল্লাসে মেতে উঠলো শিক্ষার্থীরা

কিউইদের বিপক্ষে ক্রিকেটের আভিজাত্যের সংস্করণে সিলেটে লড়াই করতে নেমেছে বাংলাদেশ। প্রথম টেস্ট ম্যাচ দেখতে ম্যাচের আগের দিন থেকেই টিকিট বিক্রি শুরু হলেও, দর্শকদের ভিড় দেখা যায়নি টিকিট কাউন্টার গুলোতে। মাইক দিয়ে দর্শকদের আর্কষণ  করার চেষ্টা করতে দেখা যায় কতৃপক্ষদের। তবে হাতে গোনা কয়েক জনকে টিকিট নিতে দেখা গিয়েছিলো। তবে ম্যাচের দিন দেখা গোলো উল্টো চিত্র।

মঙ্গলবার সিলেটে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুর দিকে গ্যালারি গুলো দর্শক শূন্য দেখালেও, বেলা গড়াতেই বাংলাদেশ বাংলাদেশ চিৎকারে মুখরিতো হয়ে ওঠে সিলেট স্টেডিয়াম। সারিবদ্ধভাবে মাঠে ঢুকে এক ঝাঁক স্কুল শিক্ষার্থী হাজির বাংলাদেশকে সমর্থন দিতে। তাদের মাঠে আসার পেছনে রয়েছে দারুণ এক গল্পও। সিলেট থেকে বেশ দূরের উপজেলা কুলাউড়া। সেখানকার ভাটেরা গার্লস স্কুলের শিক্ষা সফর। গত বছর শিক্ষা সফরে অ্যাডভেঞ্জার পার্কে যাবার পথে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দেখেছিলেন শিক্ষার্থীরা। সেই থেকে তাদের ইচ্ছা মাঠে বসে খেলা দেখার।

স্কুল কর্তৃপক্ষ তাদের সেই ইচ্ছা জানতে পেরে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেয়। দীর্ঘ পরিকল্পনায় তাদের শিক্ষা সফরের অন্যতম ভেন্যু নির্ধারণ করা হয় বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের মধ্যকার টেস্ট মঞ্চ। মঙ্গলবার ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ১৮০ শিক্ষার্থী মাঠে বসে বাংলাদেশের খেলা দেখেছেন। তাদের সঙ্গে এসেছেন ২০ জন শিক্ষক।

গলায় স্কুলের আইডিকার্ড। মাথায় বাংলাদেশের পতাকার ব্যান্ড পরে গ্যালারি মাতিয়ে রাখেন শিক্ষার্থীরা। তাদের সেই আনন্দযজ্ঞে যোগ দেন বাঘের পোশাক করা টাইগার রবি।

টিভির পর্দায় দেখা সেই ‘টাইগার’ দেখেও আনন্দিত হন তারা। সেই সময়ে ক্রিজে ব্যাটিং করছিলেন মুমিনুল ও জয়। তাদের একেকটি শটে যেমন আনন্দ পেয়েছেন। ঠিক তেমননি নিউ জিল্যান্ডের খেলোয়াড়দের দেখেও উল্লাস প্রকাশ করেছেন। ড্রেসিংরুম থেকে ছুটে এসে সেই সব দৃশ্য মুঠোফোনে ধারণ করেছেন নিউজিল্যান্ডের মিডিয়া ম্যানেজার।

ভাটেরা গার্লস স্কুলের সহকারী প্রধান শিক্ষক কাওয়ার আহমেদ মুন্না রাইজিংবিডিকে বলেন, আমাদের দীর্ঘদিনের পরিকল্পনা মেয়েদেরকে স্টেডিয়ামে এনে খেলা দেখানোর। আমাদের মনে হলো এটাই সেরা সময় ওদের এখানে নিয়ে আসার এবং ওরা খুবই আনন্দিত। বাংলাদেশের খেলা মাঠে বসে দেখতে পারছে। এর চেয়ে আনন্দের আর কি আছে। বিসিবিকে এজন্য ধন্যবাদ। উনারা আমাদের সুযোগটা করে দিয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads