দুই বছর পর রাসেলকে টি-টোয়ন্টি দলে ফিরালো ওয়েস্ট ইন্ডিজ

বর্তমানে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের মারকুটে ব্যাটারদের মধ্যে অন্যতম ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ফ্রাঞ্চাইজি লিগ গুলোতে মালিকরা রাসেলকে দলে ভিড়ানোর জন্য দর কষাকষি করলেও, জাতীয় দলে খেলার সুযোগ পাননি তিনি। তবে দুই বছর পর আবারো দেশের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় রাসেল।

ইংল্যান্ডের বিপক্ষে ১৬ বছর পর ওয়ানডে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এবার তাদের সামনের লক্ষ্য হলো ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ ও আগামী বছর ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্¦কাপকে সামনে রেখে আন্দ্রে রাসেলকে টি-টোয়েন্টি দলে ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

রাসেল সর্বশেষ ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে খেলেছিলেন। আরব আমিরাতের আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ৬ নভেম্বর। এরপর আর জাতীয় দলের জার্সি মাঠে দেখা যায়নি এই অলরাউন্ডারকে।

ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে আগামী ১৩ ডিসেম্বর, ব্রিজটাউনে। ১৪ ও ১৬ ডিসেম্বর পর্যায়ক্রমে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে সেইন্ট জর্জে। বাকি দুটি হবে ২০ ও ২২ ডিসেম্বর, তারৌবাতে। ঘরের মাঠে এই সিরিজ উপলক্ষ্যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। সূত্র: ক্রিকইনফো

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: রভম্যান পাওয়েল (অধিনায়ক), শাই হোপ, রসটন চ্যাজ, আলজারি জোসেফ, ব্রান্ডন কিং, ম্যাথিউ ফোর্ড, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, জ্যাসন হোল্ডার, আকিল হুসেইন, কাইল মায়ারস, শেরফ্যানে রুথারফোর্ড, গুগাকেস মতি ও রোমারিও শেপহ্যার্ড। 

Walton Ads