ইংল্যান্ডের বিপক্ষে ১৬ বছর পর সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ

সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে পারেনি দুইবারের  বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। তাই দল ও ম্যানেজমেন্টে ব্যাপক পরিবর্তন এনেছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। যার ফল পেয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেই। ১৬ বছর পর ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে ক্যারিবিয়ানরা। আর ঘরের মাটিতে ইংলিশদের বিপক্ষে ২৫ বছর পর সিরিজ জয়।

শনিবার রাতে ব্রিজটাইনে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডকে টস জিতে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির কারণে ১০ ওভার কাঁটা গেলে ব্যাটিংয়ে নেমে ২০৬ রানের লড়াকু পুঁজি পায় ইংলিশরা। জবাবে দিতে নেমে আবারো বৃষ্টি বাঁধায় পড়লে ৩৪ ওভারে ১৮৮ রানের লক্ষ্য পায় স্বাগতিকরা। কিন্তু ১৪ বল ও ৪ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। এতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে তারা।

জবাবে দিতে নেমে কিসি কার্টির ফিফটি ও অ্যালিক অ্যাথানেজের ৪৫ রানে জয়ের পথেই ছিল স্বাগতিকরা। কিন্তু মিডল অর্ডারদের ব্যর্থতায় ১৩৫ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে। তবে এরপর অভিষিক্ত ফর্দেকে নিয়ে হাল ধরেন রোমারিও শেফার্ড। অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটি গড়ার পথে ২৮ বলে ৪১ রানে ঝড়ো ইনিংস খেলেন তিনি। বোলিংয়ের পর ব্যাটিংয়ে অপরাজিত ১৩ রানের কার্যকরী ইনিংস খেলায় ম্যাচসেরা হয়েছেন ফর্দে। তিন ম্যাচে ১৯২ রান করে সিরিজসেরা ক্যারিবিয়ান অধিনায়ক শেই হোপ।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে অভিষিক্ত ম্যাথু ফর্দের বোলিং তোপে ধসে পড়ে ইংলিশদের টপ অর্ডার। সেখান থেকে বেন ডাকেটের ফিফটিতে ৪০ ওভারে ২০৯ রানের সংগ্রহ  দাঁড় করায় সফরকারীরা। ৭৩ বলে ৭১ রান করেন ডাকেট। এছাড়া ৪৫ রান আসে লিয়াম লিভিংস্টোনের ব্যাট থেকে।   

Walton Ads