দল দেশ ছাড়ার পর নাসুমের রহস্যজনক পোস্ট

ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থ হয়ে সবার আগে দেশ ফিরেছে বাংলাদেশ। তবে এখনো আলোচনায় রয়েছেন বিশ্বকাপ দলের সদস্য স্পিনার নাসুম আহমেদ। তাকে ঘিরে নানান আলোচনা হচ্ছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। চেন্নাইয়ে বিশ্বকাপ চলাকালে নাসুম আহমেদকে নাকি চড় মেরেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, এমন খবর প্রকাশ করেন দেশের একটি গণমাধ্যম। তবে নিজের বিরুদ্ধে আনা সেই অভিযোগ অস্বীকারও করেন এই লঙ্কান হেড মাস্টার।

যা নিয়ে বিসিবির তিন সদস্যের তদন্ত কমিটির কাছে ঘটনার ব্যাখ্যা দিয়েছে নাসুম। এই মধ্যেই নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরতি সিরিজ খেলতে দেশ ছেড়েছে দলের প্রথম বহর। যেখানে জায়গা হয়নি নাসুমের। টাইগাররা বিমানে ওঠার কিছুক্ষণ পরেই একটি রহস্যজনক পোস্ট করেছেন নাসুম। যা নিয়ে শুরু হয়েছে বিভিন্ন আলোচনা-সমালোচনা।

শনিবার (৯ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নাসুম লিখেন, ৩০ !! ৫৯.১০০ ৩৪ ...১৫০। ইনশা আল্লাহ। প্রয়োজন ১৬। হওয়ার পথে রয়েছে। এ পোস্টের মধ্যদিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন তা পরিষ্কার জানা যায়নি। তবে নেটিজেনরা নাসুমের পোস্টের বেশ কিছু সমাধান বের করেছেন।

পোস্টের মন্তব্যে ঘরের একজন সমাধান হিসেবে লিখেছেন, ৩০ ম্যাচে ৫৯ ইনিংসে ১৩৪ উইকেট। ১৫০ উইকেট হতে ১৬টা প্রয়োজন। ইনশাআল্লাহ, সেটা হওয়ার পথে রয়েছে। 

তবে সোশ্যাল মাধ্যমে নেটিজেনদের দেয়া এ সমাধানকে একেবারেই অযৌক্তিক মনে করা যাবে না। কারণ বিসিএলের সর্বশেষ দুই ম্যাচে টানা দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নেয়া নাসুমের এই গাণিতিক পোস্টটির মিল রয়েছে প্রথম শ্রেণির পরিসংখ্যানের সঙ্গে।

তবে জন অবশ্য দিয়েছেন ভিন্ন এক সমাধান। যেখানে টেনে আনা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে।

তিনি লিখেছেন, মাহমুদউল্লাহ রিয়াদের জার্সি নম্বর ৩০। সে নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ না পাওয়ায় অবাক। আর ৫৯ নম্বর জার্সি ব্যবহারকারী সৌম্য সরকার চন্ডিকা হাথুরুসিংহের প্রিয় ছাত্র। আর ৩৪ ... ১৫০ মানে হচ্ছে টি-টোয়েন্টিতে তার উইকেট সংখ্যা ৩৪ কে ১৫০ তে নিয়ে যেতে চান বলে ইনশাআল্লাহ বলেছেন। প্রয়োজন ১৬ কে অ্যাঞ্জেল সংখ্যা হিসেবে লিখেছে। ইচ্ছা পূরণ করতে আল্লাহ পথে সহায়তা করবেন।

Walton Ads