ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি প্রত্যাখান করলেন পুরান ও হোল্ডার
ক্রিকেটে দুইবার করে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সেরা দশ ক্রিকেট বোর্ডের আয়ের দিক থেকে নবম স্থানে রয়েছে দশটি। ফলে ক্রিকেটারদের চাহিদা মেটানোর মতো বেতন দিতে পারছে না ক্যারিবিয় ক্রিকেট বোর্ড। অন্যদিকে বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ব্যাপক চাহিদা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের। যেখানে খেলে জাতীয় দলের থেকে কয়েক গুণ বেশি আয় করছে তারা।
তাই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে আগামী ২০২৩-২৪ মৌসুমের জন্য চুক্তি করা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন জেসন হোল্ডার, নিকোলাস পুরান ও কাইল মেয়ার্স। এই তিন তারকাকে কেবল চলতি বছরের টি-টোয়েন্টি সিরিজগুলোতে দলে পাবে ওয়েস্ট ইন্ডিজ। সূত্র: ক্রিকইনফো
আগামী মৌসুমের জন্য ১৪ ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই) । যে চুক্তি থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন মোট ৮ ক্রিকেটার। তারা হলেন- জারমেইন ব্ল্যাকউড, এনক্রুমাহ বোনার, জেসন হোল্ডার, কাইল মেয়ার্স, ওবেদ ম্যাককয়, নিকোলাস পুরান, ওডেন স্মিথ ও হেইডেন ওয়ালশ জুনিয়র। এর আগে কাইরন পোলার্ড, ডাইনে ব্রাভো, ক্রিস গেইল বোর্ডের সঙ্গে চুক্তি প্রত্যাখান করেছিল।
আগামী ২০২৪ আইপিএলে আসরে খেলার কথা রয়েছে কাইল মেয়ার্স ও নিকোলাস পুরানের। ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্ট তাদের দলে রেখে দিয়েছে। তবে জেসন হোল্ডারকে ছেড়ে দিয়েছে রাজস্থান রয়েলস। আগামী ১৯ ডিসেম্বরের নিলামে নতুন কোনো দলের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেন হোল্ডার। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি